ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাঁদে পা দিয়ে বিশ্বাস করতে পারি নাঃ মেসি
খরার আক্ষেপ কাটিয়ে কোচ লিওনেল স্ক্যালোনির শিষ্যরা জিতেছেন কোপা অ্যামেরিকার শিরোপা। সেই সাথে ইতালিকে হারিয়ে ফাইনালিসিমাওঃ জিতেছেন মেসিরা। তবুও আসন্ন কাতার বিশ্বকাপে নিজেদের ফেভারিট ভাবছেন না সাত বারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা।
সম্প্রতি ‘ইউনিভার্সো ভালদানো’ নামে এক শোয়ে অংশ নিয়ে বিশ্বকাপের ভাবনা নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন তারকা মেসি। যেখানে তিনি জানিয়েছেন, তার দেশ আর্জেন্টিনাকে ফেভারিটের কাতারে রাখতে চাইছেন না।
আকাশি নীল শিবিরের অধিনায়কের মতে, ৩৬ বছর পর প্রথম বিশ্বকাপ জিততে চাইলে আর্জেন্টিনাকে সবার আগে যে কাজটা করতে হবে, ফেভারিটের তকমা গায়ে লাগানো যাবে না।
আর্জেন্টিনার সুযোগ নিয়ে জানতে চাইলে মেসি বলেন, ‘এখন সব দলের বিপক্ষে খেলাই কঠিন। (বিশ্বকাপে) সব দলকে হারানোই কঠিন হবে। কারণ ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে আমরা খুব বেশি ম্যাচ খেলিনি। যদিও ওরা আমাদের বিপক্ষে খেলতে পছন্দ করে না। তবে লাতিন দলগুলোকে হারানোও কঠিন।’
তবে নিজেদের ফর্মের প্রতিও বিশ্বাস রাখছেন মেসি। তিনি বলেন, ‘আমরা ভালো ফর্ম নিয়েই বিশ্বকাপে খেলব। কিন্তু আমরা ফেভারিট তকমার ফাঁদে পা দিয়ে বিশ্বাস করতে পারি না, ফেবারিট হওয়ায় এমনিতেই জিতব। আমাদের বাস্তববাদী হতে হবে এবং ম্যাচ ধরে ধরে এগোতে হবে।’
উল্লেখ্য, কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। মেসিদের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ২২ সেপ্টেম্বর। সেদিন মুখোমুখি হবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের। এরপর ২৭ নভেম্বর মেক্সিকো আর ১ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে খেলবে ডিয়াগো ম্যারাডোনার পরবর্তী প্রজন্মের ফুটবল যোদ্ধারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ