ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাতার বিশ্বকাপে ইতিহাস গড়তে পারে তারা
কাতার বিশ্বকাপের জন্য রেফারি, সহকারী রেফারি ও ভিডিও অ্যাসিসটেন্ট রেফারিদের (ভিএআর) তালিকা প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যার মধ্যে প্রধান রেফারি ৩৬ জন, সহকারী রেফারি ৬৯ জন আর ভিএআরের জন্য থাকবেন ২৪ জন।
বিশ্বকাপের প্রধান রেফারি হওয়া তিন নারী হলেন- জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা, ফ্রান্সের ফ্র্যাপার্তে ও রুয়ান্ডার সালিমা মুকাসাঙ্গা। এছাড়াও সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন—ব্রাজিলের নিউজা ব্যাক, যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট ও মেক্সিকোর কারেন দিয়াজ মেদিনা।
ফ্রান্সের ৩৮ বছর বয়সী রেফারি ফ্র্যাপার্ত ২০১১ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। নারী রেফারিদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ও তারকা তিনি। নারী বিশ্বকাপসহ হাই প্রোফাইল আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার।
প্রথম নারী রেফারি হিসেবে ২০১৯ সালে লিভারপুল ও চেলসির মধ্যার উয়েফা সুপার কাপের ম্যাচ পরিচালনা করেছিলেন। ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাস ও দিনামো কিয়েভের ম্যাচটিও পরিচালনা করেছিলেন। সেটিও ছিল প্রথম নারী হিসেবে চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচ পরিচালনার কৃতিত্ব। গত বছর ইউরোতেও প্রথম নারী হিসেবে তুরস্ক ও ইতালির ম্যাচ পরিচালনা করেছিলেন ফ্র্যাপার্ত।
মুকাসাঙ্গারও পিছিয়ে নেই ফ্র্যাপার্তের থেকে। প্রথম আফ্রিকান নারী হিসেবে আফ্রিকান কাপ অব নেশনসে জিম্বাবুয়ে ও ও গিনির মধ্যকার ম্যাচ পরিচালনা করেন তিনি। আর জাপানের ইয়ামাশিতা এশিয়ান চ্যাম্পিয়নস লিগে মেলবোর্ন সিটি ও জিওনাম ড্রাগসের ম্যাচটি পরিচালনা করেছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ