ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসি-নেইমারদের গোল বন্যার এক ম্যাচ দেখল ফুটবল বিশ্ব, জেনে নিন ফলাফল
অবশেষে শঙ্কামুক্তভাবেই বিশ্বকাপের আগে ক্লাবের হয়ে শেষ ম্যাচটি খেললেন মেসি-নেইমাররা। তাতে অবশ্য অক্সিরের বিপক্ষে গোল উৎসবই করেছে পিএসজি। ৫-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।
রোববার ফরাসি লিগে ঘরের মাঠে অক্সিরের বিপক্ষে পূর্ণশক্তির দলই যে মাঠে নামাবেন, ম্যাচের চব্বিশ ঘণ্টা আগেই পিএসজি কোচ ক্রিস্টোফ গ্যালটিয়ের স্পষ্ট করে দিয়েছিলেন। মেসি, নেইমার ও এমবাপেকে সামনে রেখেই তিনি দল সাজান।
ম্যাচ শুরু হওয়ার ১১ মিনিটের মধ্যেই তাবারেজ মেন্দেসের পাস থেকে এমবাপে গোল করে বুঝিয়ে দেন, বিশ্বকাপে ফুল ফোটানোর জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। গোল করার পরে কিংবদন্তি পেলের ভঙ্গিতে সতীর্থের কোলে উঠে উল্লাসে মাতলেন ফরাসি তারকা। আধিপত্য থাকা সত্ত্বেও প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেননি পিএসজির ফুটবলাররা।
দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ছয় মিনিটের (৫১ মিনিট) মধ্যেই ২-০ করেন কার্লোস সোলার। ৫৭ মিনিটে পিএসজিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন আশরাফ হাকিমি।
এর পরেই ৭৫ মিনিটে মেসি এবং নেইমারকে তুলে নেন গ্যালটিয়ের। দুই তারকা গোল না পেলেও হতাশ নন আর্জেন্টিনা ও ব্রাজিলের কোচ এবং সমর্থকরা। তারা গোল নয়, চেয়েছিলেন বিশ্বকাপের আগে শেষ ম্যাচে যেন চোট না পান তাদের তারকারা। ৮১ মিনিটে গোল করেন রেনাতো স্যানচেজ। ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে ৫-০ করেন হুগো একিতিকে।
আর্জেন্টিনার বিশ্বকাপ দলে যোগ দিতে রোববার গভীর রাতে বা সোমবার আবুধাবি পৌঁছানোর কথা মেসির। নেইমার যাবেন তুরিনে প্রস্তুতি নিতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ