ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাতার বিশ্বকাপঃ নিজের দলের সঙ্গে যখন যোগ দেবেন খুদে ফুটবল জাদুকর
রোববার রাতে ফ্রেঞ্চ লিগ আঁ–তে অসেরের সঙ্গে ম্যাচ ছিল পিএসজির। বিশ্বকাপ বিরতির আগে এটাই ক্লাব ফুটবলে মেসির শেষ ম্যাচ ছিল। এ ম্যাচ শেষ করে সংযুক্ত আরব আমিরাতে যাত্রা করবে মেসি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে।
প্রতিবেদনে বলা হয়, সেখানে পৌঁছে দলের সঙ্গে আল নাহিয়ান স্টেডিয়ামে অনুশীলন করবেন মেসি। একই মাঠে বুধবার একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লিওরা। বিশ্বকাপ মিশনের আগে আরব আমিরাতের বিপক্ষে এটিই হতে যাচ্ছে মেসিদের প্রস্তুতি ম্যাচ।
মেসির মতো সোমবার দলের সঙ্গে বাকি খেলোয়াড়দের যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে শনিবার ক্রিস্তিয়ান রোমেরো, ফ্রাঙ্কো আরমানি ও গিদো রদ্রিগেজ সেখানে পৌঁছান।
কাতার বিশ্বকাপে আগামী ২২ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এ ছাড়া ২৬ নভেম্বর মেক্সিকো এবং ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে ‘সি’ গ্রুপের অপর দুই ম্যাচ খেলবে মেসির দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ