ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পেনাল্টি মিসের মধ্যে সিয়ে শেষ হল বাংলাদেশ-নেপালের ম্যাচ, জেনে নিন ফলাফল
৯০ মিনিটে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। জয়নব বিবি পেনাল্টি শট তুলে দেন গোলরক্ষকের হাতে।
জিতলে চ্যাম্পিয়ন-এমন সমীকরণ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু আসল লড়াইয়ে বাংলাদেশ সেটা পারেনি। ভুল পাস আর এলোমেলো ফুটবল খেলে আর যাই হোক ম্যাচ জেতা যায় না।
শুক্রবার সেটাই হয়েছে। ১৪ মিনিটে গোল খেয়ে দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে হারটাই এড়িয়েছে বাংলাদেশ। ড্র করলে চ্যাম্পিয়ন-নেপাল সেই সমীকরণ মিলিয়ে ঢাকা থেকে ট্রফি জিতে ফিরছে কাঠমান্ডুতে।
শুরুর দিকেই নেপাল এগিয়ে যায় । ১৪ মিনিটে বক্সের বাইরে থেকে সুশিলারর আচমকা শট গোলরক্ষকের মাথার উপর দিয়ে জড়ায় জালে। বাংলাদেশ ম্যাচে ফিরেছিলো দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে। জয়নব বিবির কর্নার থেকে রুমা আক্তারের হেড গোললাইন থেকে ক্লিয়ার করেছেন নেপালি ডিফেন্ডার সিমরান রানী।
ম্যাচ জেতার সহজ সুযোগ বাংলাদেশ হারায় ৯০ মিনিটে। নেপালের বিপানা সেনির হাতে বল লাগলে পেনাল্টি পায় বাংলাদেশ। পেনাল্টি পেয়েই হাস্যকরভাবে বাংলাদেশের মেয়েরা উল্লাস করতে থাকে। পেনাল্টি শট নেওয়ার পর কান্নায় ভেঙে পড়েন জয়নব বিবি।
স্নায়ুচাপে ভুগে জয়নব বলটি তুলে দেন নেপালের গোলরক্ষকের হাতে। শিরোপা উদ্ধারের সহজ সুযোগ মিস করে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ একাদশ
সঙ্গীতা রাণী দাস, জয়নব বিবি রিতা, রুমা আক্তার (অধিনায়ক), অর্পিতা বিশ্বাস, নুসরাত জাহান মিতু, থুইনু মারমা, পূজা দাস (তৃষ্ণা), অনন্যা মুরমু বিথী (কানম আক্তার), কানন রাণী বাহাদুর, সুলতানা আক্তার (উমেহলা মারমা) ও সুরভী আকন্দ প্রীতি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ