ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
তারকা ফুটবলার বাদ দিয়ে চমক দেখিয়ে ফ্রান্সের বিশ্বকাপের দল ঘোষণা
কাতার বিশ্বকাপে দল ২৬ জনের দেওয়ার সুযোগ থাকলেও ফ্রান্স কোচ দিদিয়ের দেশম দল দিয়েছেন ২৫ সদস্যের। গতকাল বুধবার (৯ নভেম্ভর) রাতে এক বিবৃতির মাধ্যমে দল ঘোষণা করেন তিনি। ফ্রান্সের গুরুত্বপূর্ণ খেলোয়াড় পল পগবা আর এনগোলো কন্তে নেই চোটে আক্রান্ত হওয়ার কারণে।
দলটির তারকা ডিফেন্ডার রাফায়েল ভারানের ও প্রেসনেল কিমপেম্বেরও চোট ছিল। তবে এই দুজনকেই স্কোয়াডে রেখেছে ফ্রান্স। স্কোয়াডে আছেন গেল বিশ্বকাপজয়ী দলের সদস্য অলিভিয়ের জিরু। চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন তিনি। ফ্রান্সের হয়ে থিয়েরি অঁরির ৫১ গোলের রেকর্ড ছুঁতেও আর মাত্র ২টি গোল চাই তার।
বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে ফ্রান্স। যেখানে ২২ নভেম্বর তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পরের দুই ম্যাচে ডেনমার্ক ও তিউনিসিয়ার বিপক্ষে খেলবেন কিলিয়ান এমবাপেরা।
ফ্রান্সের ২৫ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল:
গোলরক্ষক: হুগো লরিস (টটেনহ্যাম হটম্পার), আলফঁস আরিওলা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), স্তিভ মাঁদাঁদা (রেন)।
ডিফেন্ডার: রাফায়েল ভারান (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস এরনান্দেজ (বায়ার্ন মিউনিখ), থিও এরনান্দেজ (এসি মিলান), প্রেসনেল কিম্পেম্বে (পিএসজি), বেঞ্জামিন পাভার্দ (বায়ার্ন মিউনিখ), উইলিয়াম সালিবা (আর্সেনাল, ডায়ট উপামেকানো (বায়ার্ন মিউনিখ), জুলস কুন্দে (বার্সেলোনা), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল)।
মিডফিল্ডার: আদ্রিয়াঁ রাবিও (জুভেন্তাস), মাতেও গেনদোজি (অলিম্পিক মার্সেই), অহেলিয়া চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), জরদাঁ ভেরেতু (অলিম্পিক মার্সেই), এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), ইউসুফ ফোফানা (মোনাকো)।
ফরোয়ার্ড: করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), কিংসলে কোমান (বায়ার্ন মিউনিখ), উসমান দেম্বেলে (বার্সেলোনা), অলিভিয়ে জিরুদ (এসি মিলান), অ্যান্টোয়ান গ্রিজমান (অ্যাটলেটিকো মাদ্রিদ), কিলিয়ান এমবাপে (পিএসজি), ত্রিস্তোফা এনকুনকু (লাইপজিগ)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ