ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

একদিকে দুর্দান্ত নারী ফুটবল দল, অন্যদিকে বাফুফেকে জামাল ভূঁইয়ার চিঠি

২০২২ নভেম্বর ০৯ ১৪:৩৬:২৩

একদিকে দুর্দান্ত নারী ফুটবল দল, অন্যদিকে বাফুফেকে জামাল ভূঁইয়ার চিঠি

এজন্য গত ২ নভেম্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বরাবর চিঠি দিয়েছেন জামাল ভূঁইয়া। চিঠিতে তার সর্বশেষ ক্লাব সাইফ স্পোর্টিং ক্লাবের বকেয়ার বিষয়টি অবহিত করে প্রাপ্য আদায়ে বাফুফের সাহায্য চেয়েছেন তিনি।

সেই চিঠিতে জামাল ভুইয়া সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে তিন মাস বকেয়া বেতনের কথা উল্লেখ করেন। তার চিঠিতে সাড়ে ১৬ লাখ টাকা পাওনার কথা উল্লেখ করেছেন৷

জামাল ভুইয়া গত দুই মাস যাবত বকেয়ার বিষয়টি নিয়ে কথা বলছেন৷ সাইফ স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাদের সাথেও তার কথা হয়েছে। তারা সেই অর্থ দ্রুত প্রদানের আশ্বাস দিলেও এখনো পাননি বলে চিঠিতে উল্লেখ করেছেন৷

ফুটবল থেকে সাইফ স্পোর্টিং ক্লাব সরে যাওয়ায় সেভাবে এখতিয়ারও নেই বাফুফের। তাই এখন কি ব্যবস্থা নেয় তাই দেখার বিষয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ