ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অনাকাঙ্ক্ষিত ঘটনায় শেষ ম্যাচে মাঠে নামা হলো না বার্সা তারকা পিকের
বার্সা তারকা শুধু পিকে নন, লাল কার্ড দেখেছেন প্রাণভোমরা রবের্ত লেভানদোভস্কিও। রেফারি জেসুস গিল মানজানোর সিদ্ধান্ত গ্রহণ করতে না পেরে হলুদ কার্ড দেখতে হয়েছে বার্সা কোচ জাভি হার্নান্দেজকেও। তার পরেও নানা অঘটনের ম্যাচে ১০ জনের দল নিয়ে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।
শুরুতে ১১ মিনিটে নাচো ভিদালকে টেনে ধরায় প্রথম হলুদ কার্ড দেখেন পোলিশ স্ট্রাইকার। ৩০ মিনিটে বাজে ফাউলে দ্বিতীয় হলুদ কার্ডের পরই তাকে মাঠ ছাড়তে হয়েছে।
বার্সা ও পিকের ক্ষিপ্ত হওয়ার কারণ ছিল ওসাসুনার প্রথম গোল। মার্কোস আলোনসোর ওপর ফাউল হওয়ায় তারা গোল বাতিলের আবেদন করেছিল। কিন্তু রেফারি তাতে সাড়া দেননি।
ম্যাচের পর অবশ্য মনাজানো রিপোর্টে বলেছেন, প্রথম গোল নিয়েই পিকে তার সঙ্গে তর্কে জড়িয়েছেন। তার পর বাজে ভাষায় আক্রমণ করেছেন। যা লাল কার্ড দেখানোর পরেও অব্যাহত ছিল।
৬ মিনিটে প্রথম গোল হজমের পর বার্সার হয়ে ৪৮ ও ৮৫ মিনিটে দুই গোল করেন পেদ্রি ও রাফিনহা। ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ জাভি পরে বলেছেন, ‘দলের জন্য গর্ব হচ্ছে। তবে সব কিছু আমাদের বিপক্ষে গেছে। রেফারিং, গোল আর দশ জনে পরিণত হওয়া... তবে সুযোগগুলো আমরা কাজে লাগাতে পেরেছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ