ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবাক ফুটবল বিশ্বঃ এক ম্যাচে ১০ লাল কার্ড দেওয়া রেফারি বিশ্বকাপেও ছড়াবেন ‘আতঙ্ক’
ম্যাচের শেষ মুহূর্তে ঝামেলায় জড়িয়ে পড়েন দু’দলের ফুটবলাররা। তখনই একের পর এক ফুটবলারকে লাল কার্ড দেখাতে থাকেন তেলো। কাতার বিশ্বকাপেও তিনি থাকছেন রেফারির দায়িত্বে।
আর্জেন্টিনার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলতে নেমেছিল বোকা জুনিয়র্স এবং রেসিং ক্লাব। খেলার অতিরিক্ত সময়ের শেষ মিনিটে রেসিংয়ের হয়ে গোল করেন কার্লোস আলকারাজ। কর্নার থেকে হেডে গোল করার পরেই দৌড়ে বোকা জুনিয়র্সের ডাগ আউটের সামনে গিয়ে অঙ্গভঙ্গি করে উচ্ছ্বাস করতে থাকেন। এতেই ক্ষুব্ধ হয়ে পড়েন রিজার্ভ বেঞ্চে থাকা বোকার ফুটবলাররা।
আলকারজকে ঘিরে ধরে ধাক্কা মারতে থাকেন বোকার বাকি ফুটবলাররা। কেউ কেউ তার কান টেনে ধরেন। একজন বল ছুড়ে মারেন মুখে। রেফারি এসে সবার আগে আলকারাজকে লাল কার্ড দেখান। এরপর বোকার পাঁচ ফুটবলারকে একে একে লাল কার্ড দেখান।
ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর আগেই বোকার সেবাস্তিয়ান ভিয়া এবং রেসিংয়ের জোহান কার্বোনেরো লাল কার্ড দেখেছিলেন। পুরো ম্যাচে সব মিলিয়ে ১০ জন লাল কার্ড দেখেন। এর মধ্যে বোকার সাত জন এবং রেসিংয়ের তিন জন।
তেলো এখনও পর্যন্ত রেফারি জীবনে ১১৮ ম্যাচ পরিচালনা করেছেন। মোট ৬১২টি হলুদ কার্ড এবং ৪৫টি লাল কার্ড দেখিয়েছেন তিনি। কাতার বিশ্বকাপেও তাকে এমন কড়া হেডমাস্টারের ভূমিকায় দেখা যাবে কিনা, সেটা ভেবে আতঙ্কিত অনেকেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ