ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রস্তুত কাতার বিশকাপঃ কাতারে পৌঁছালো আর্জেন্টিনা
বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ম্যাচ আছে আরও একটি। আবুধাবিতে স্বাগতিকদের বিরুদ্ধে খেলবেন লিওনেল মেসিরা। সেখানেই পুরো দল একত্রিত হবে। তবে তার অনেক আগেই আর্জেন্টিনা দলের একাংশ পৌঁছে গেছে বিশ্বকাপের ভেন্যু কাতারে।
সেই দলে আছেন কোচ লিওনেল স্ক্যালোনিসহ কোচিং স্টাফরা। সঙ্গে আছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়াও। খেলোয়াড়দের মধ্যে কেবল আছেন আর্জেন্টাইন ফুটবল লিগের খেলোয়াড় ফ্র্যাঙ্কো আরমানি।
আর্জেন্টাইন সংবাদ মাধ্যম জানাচ্ছে, কাতার পৌঁছে তারা ইতোমধ্যেই উঠে গেছেন কাতার বিশ্ববিদ্যালয়ে। বিশ্বকাপ চলাকালীন সময়ে এখানেই থাকবেন মেসিরা।
ক্লদিও তাপিয়াকে সঙ্গে নিয়ে ৫০ সদস্যের একটি বহর গতকাল আর্জেন্টিনার এজেইজা বিমান বন্দর থেকে ব্যক্তিগত বিমানে চড়ে পাড়ি জমান কাতারের উদ্দেশে। মাঝে মাদ্রিদে যাত্রাবিরতি ছিল আর্জেন্টাইন বহরের, পরে আজ মঙ্গলবার ভোর রাতে কাতারে পৌঁছেছে স্ক্যালোনি বাহিনী।
এই বহরে আর্জেন্টাইন ফুটবল সভাপতি, কোচিং স্টাফ ও ফ্র্যাঙ্কো আরমানি ছাড়াও ছিলেন ফেডারেশনের বেশ কিছু শীর্ষ কর্মকর্তা, ডাক্তার, থেরাপিস্ট, রাঁধুনি ও তাদের সহকারীরা। এমনকি নাপিতও সঙ্গে নিয়ে কাতারে পা রেখেছে আলবিসেলেস্তেরা।
Después de una espera eterna, nos vamos para Qatar. Llevamos la ilusión de 45 millones de argentinos. Arranca el sueño mundialista. Más unidos que nunca, vamos Selección!! ✈️???????? pic.twitter.com/ueG1OcTek8
— Chiqui Tapia (@tapiachiqui) November 7, 2022
‘অনেক দিনের অপেক্ষার পর আমরা অবশেষে কাতারে যাচ্ছি। সাড়ে চার কোটি আর্জেন্টাইনের আশা নিয়ে আমরা সেখানে যাচ্ছি। বিশ্বকাপের স্বপ্নটা শুরু হতে যাচ্ছে। আমরা যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ, এবার সময় সামনে তাকানোর’ - টুইটারে ব্যক্তিগত অ্যাকাউন্টে ক্লদিও তাপিয়া এই কথা লেখেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ