ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবাক ফুটবল বিশ্বঃ ফুটবলার নয়, কাতার বিশ্বকাপে নিষিদ্ধ ৬ হাজার আর্জেন্টাইন সমর্থক
যে ৬ হাজার ব্যক্তির তালিকা তৈরি করা হয়েছে, অতীতের এদের নামে স্টেডিয়ামে গিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকা, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত কিংবা রেস্টুরেন্টে খাবার খেয়ে বিল না দিয়ে চলে আসার অভিযোগ রয়েছে। বুয়েন্স আয়ার্স সিটি কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে এসব তথ্য।
বুয়েন্স আয়ার্স সিটির জাস্টিস অ্যান্ড সিকিউরিটি মিনিস্টার মার্সেলো ডি আলেসান্দ্রো স্থানীয় একটি রেডিও স্টেশনকে বলেন, ‘যে ব্যক্তি এখানে সন্ত্রাসী কাজ করতে পারে, সে কাতারে গিয়েও করবে। আমরা চাই ফুটবলে শান্তি ফিরিয়ে আনতে। এ কারণে চাই হিংস্র সমর্থকদের মাঠের বাইরে রাখতে।’
তালিকাকৃত ব্যক্তিদের পরিচয় তুলে ধরে বুয়েন্স আয়ার্সের এই কর্তাব্যক্তি বলেন, ‘বারাস (হিংস্র সমর্থক) নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত তারা। যারা সব সমই খেলার মাঠে তথা স্টেডিয়ামে গিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এছাড়া তারা ট্রাপিটোস (আর্জেন্টিনায় নিষিদ্ধ একটি ব্যবসা) এবং বকেয়া বিলের সঙ্গে জড়িত তারা।
কাতার বিশ্বকাপ পরিচালনা কমিটির কর্মকর্তারা আগে থেকেই বলে আসছিলেন, ‘বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশ থেকে পুলিশ সদস্যের একটি দল পাঠানো হবে যারা কাতারে এসে স্থানীয় পুলিশের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করবে।’
গত জুন মাসেই কাতার দুতাবাসের সঙ্গে আর্জেন্টিনার ন্যাশনাল সিকিউরিটি মন্ত্রণালয় একটি সমঝোতা চুক্তি সাক্ষর করে। যেটার মূল উদ্দেশ্যই হচ্ছে, আর্জেন্টাইন উগ্র সমর্থকদের বিশ্বকাপে গিয়ে খেলা দেখা থেকে বিরত রাখার ব্যবস্থা করা।
এ কারণেই মূলতঃ ৬ হাজার আর্জেন্টাইন সমর্থককে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কাতার স্টেডিয়ামে প্রবেশ করা থেকে। ডি আলেসান্দ্রো বলেন, ‘প্রায় তিন হাজারের মত বারাব্রাভা’র (লাতিন আমেরিকার ফুটবল সমর্থক গ্রুপ) সমর্থককে এমনিতেই স্থানীয় লিগের ম্যাচে পর্যন্ত অনুমতি দেয়া হয় না স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার জন্য।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ