ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সালাহর জোড়া গোলে শেষ হল লিভারপুলের ম্যাচ, উজেনে নিন ফলাফল
প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামের মাঠে নামে টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে আটে থাকা অ্যানফিল্ডের দলটি। ম্যাচের প্রথমার্ধেই মিশরীয় ফরোয়ার্ড সালাহর দুই গোলে ছিটকে যায় হটস্পার। তবে ম্যাচের শেষ মুহূর্তে হ্যারি কেইন একটি গোল করলেও শেষ হাসি লিভারপুলের। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে ফিরল ইয়ুর্গেন ক্লপ শিষ্যরা।
ম্যাচের ১১ মিনিটেই দলকে এগিয়ে নেন মোহাম্মদ সালাহ। বাঁ-দিক থেকে আসা সতীর্থের এক পাস বক্সে পেয়ে যান সালাহ। মুহূর্তেই নিখুঁত এক শটে পরাস্ত করেন হটস্পার গোলরক্ষককে।
ঘরের মাঠে গোল হজম করে ম্যাচ ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। প্রথমার্ধের ৪০ মিনিটে আবারও গোল হজম করে স্বাগতিকরা। ডায়ারের ভুলের খেসারত দেয় হটস্পার। দূর থেকে এক শট হেড নেন হটস্পারের অ্যালিসন। তবে ভুল করে হেড থেকে বল দিয়ে বসেন সালাহকে। আর নিখুঁতভাবে সে সুযোগ কাজে লাগান সালাহ। গোল ব্যবধান দ্বিগুণ করে বিরতিতে যায় লিভারপুর।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফেরার চেষ্টা করে স্বাগতিকরা। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ আরও জমে ওঠে। অবশেষে ম্যাচের ৭০ মিনিটে গোল পায় স্বাগতিকরা। গোল করেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। মিডফিল্ডার কুলুসেভস্কির বাড়ানো পাস থেকে এক লম্বা শটে গোল করেন কেইন। এরপর আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুর।
এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আটে রয়েছে লিভারপুল। এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পার ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ