ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
“ব্রাজিল এখন আর নেইমার নির্ভর দল নয়”
দক্ষিণ আমেরিকার দল ব্রাজিল সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল। এরপর কেটে গেছে ২০ বছর। গত ২০ বছরে শিরোপা জয় তো দূরের কথা ফাইনালেই উঠতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা।
তবে এবারের বিশ্বকাপে ব্রাজিলকে এগিয়ে রাখছেন ২০০২ সালে বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। কাফুর মতে, এবারের ব্রাজিলের দলটি নির্দিষ্ট কারো ওপর নির্ভরশীল নয়, যেটা দলটির ভালো করার পথ আরও প্রশস্ত করছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দুইবার বিশ্বকাপ জয়ী তারকা কাফু বলেন বলেন, “চার বছর আগে ব্রাজিল ছিল নেইমার-নির্ভর দল। কিন্তু এবারের ব্রাজিল একেবারেই ভিন্ন। নেইমার ছাড়াও ব্রাজিল দলে রয়েছেন ভিনিসিউস জুনিয়র, রিচার্লিসন, পাকুয়েতা, রদ্রিগোর মতো তারকারা। তারা বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে। আমি মনে করি, কাতার বিশ্বকাপে ব্রাজিল অন্যতম ফেভারিট। আশা করছি বিশ্বকাপও জিতবে।”
এবারের বিশ্বকাপটা জমজমাট হবে বলে বিশ্বাস ব্রাজিল কিংবদন্তির, “যদি বিশ্বকাপটা জুন-জুলাইতে হতো, তাহলে বিভিন্ন লিগে খেলা ফুটবলাররা তাদের চোট সারিয়ে মাঠে নামার সময় পেত না। নভেম্বর-ডিসেম্বরে হওয়ায় এখানে কিছুটা সময় তারা পাচ্ছে। ক্লাব ফুটবলে তারা খেলার মধ্যেই আছে। তাই এটা তাদের জন্য অনেক সুবিধার হয়েছে। তাছাড়া জুন-জুলাইতে বিভিন্ন লিগের মৌসুম শেষ হওয়ার পর ফুটবলাররা অনেক ক্লান্ত হয়ে পড়তো। আশা করছি, কাতারে জমজমাট একটি বিশ্বকাপ হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ