ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
৮ গোলে বাংলাদেশের বিরাট সাফল্য
সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসর আজ (১ নভেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে। এবারের আসরে বাংলাদেশ, ভুটান এবং নেপাল মিলিয়ে তিন দলের টুর্নামেন্ট হচ্ছে।
যেখানে প্রথম ম্যাচে ভুটানকে গুঁড়িয়ে দিয়েছে খুদে বাঘিনীরা। ম্যাচের শুরু থেকে শেষপর্যন্ত একের পর এক আক্রমণে ভুটানকে ব্যতিব্যস্ত করে রেখেছে বাংলাদেশের ফুটবলাররা। এরমধ্যে প্রথমার্ধেই তুলে নেয় ৩ গোল।
দ্বিতীয়ার্ধের বাকি ৪৫ মিনিটে আরও বেশি আগ্রাসী হয়ে ওঠে বাঘিনীরা। দ্বিতীয়ার্ধেই ভুটানের জালে আরও ৫ বার বল জড়ান। তাতে ৮-০ গোল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে খুদে বাঘিনীরা।
বাংলাদেশের পক্ষে সুরভি আকন্দ হ্যাটট্রিকের আনন্দে মাতেন। এ ছাড়াও ম্যাচে জোড়া গোল করেন উমেহ্লা মারমা। এই দুই জনের পাঁচ গোল ব্যতীত আরও তিন বাঘিনীর পা থেকে গোল আসে। তারা হলেন যথাক্রমে থুইনু মারমা, জয়নব বিবি রিতা এবং কানন রানী বাহাদুর।
সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে ২০১৭ সালে শিরোপা জিতে নিয়েছিল বাংলার নারীরা। পরের দুইবার অবশ্য ভারতের কাছে শিরোপা খুইয়ে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশের খুদে নারীদের। এবারের আসরে ফেভারিট স্বাগতিক বাংলাদেশই। প্রথম ম্যাচে নিজেদের খেলায় সেটির ছাপও রাখল খুদে বাঘিনীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ