ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিজের চূড়ান্ত সিদ্ধন্ত জানিয়ে দিলেন ভিনিসিয়াস

২০২২ অক্টোবর ২৮ ১৫:২৩:৪১

নিজের চূড়ান্ত সিদ্ধন্ত জানিয়ে দিলেন ভিনিসিয়াস

এই তরুণ খেলোয়াড়কে দলে রাখতে তার সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই আরও তিন বছরের মেয়াদ বাড়িয়ে নিলো ক্লাবটি। রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, ভিনিসিয়াসের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে ২০১৮ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেনগো থেকে ৬ বছরের চুক্তিতে রিয়ালে যোগ দেন ভিনিসিয়াস। চুক্তি অনুসারে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো ২০২৪ সালের জুন মাসে।

এদিকে ২০২১-২২ মৌসুমে দলকে লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে বড় ভূমিকা রেখেছে তরুণ এ ফরোয়ার্ড। এছাড়া চলতি মৌসুমেও তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে নিজে গোল করেছেন ৮ টি এবং অন্যদের দিয়ে গোল করিয়েছেন ৫টি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ