ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবিশ্বাস্য এক কারনে বিশ্বকাপ খেলবে না ইরান
নিজেরাই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে চিঠি পাঠিয়ে বিশ্বকাপে ইরানকে নিষিদ্ধ করতে আবেদন করেছে। কেবল ইরান জাতীয় দলকে বিশ্বকাপে নিষেধাজ্ঞা নয় একই সঙ্গে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য পদ স্থগিত করতেও ফিফার কাছে আবেদন করেছে ক্রীড়া সংশ্লিষ্ট সংস্থাটি।
স্পেনের আইনজীবী ফার্ম রুইজ-হুয়ের্তা অ্যান্ড ক্রেসপোর মাধ্যমে ফিফা বরাবর চিঠি পাঠিয়েছে তারা। মূলত, ফুটবল ম্যাচ চলাকালে স্টেডিয়ামে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান সরকার। তারই প্রেক্ষিতে এমন আত্মহুতিমূলক চিঠি ফিফা বরাবর প্রেরণ করেছে।
বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে থেকে জানা যায়, ‘আইনি প্রতিষ্ঠান রুইজ-হুয়ের্তা অ্যান্ড ক্রেসপোর মাধ্যমে ইরানের ফুটবল এবং অন্যান্য খেলাধুলার সঙ্গে জড়িত ব্যক্তিত্বরা মিলে ফিফা এবং তার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে ইরানের ফুটবল ফেডারেশনকে তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করার দাবি করা হয় এবং তা ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ থেকেই কার্যকরের অনুরোধ করা হয়েছে।’
নিজেদের নিষিদ্ধ করতে ইরানের যে সংস্থাটি চিঠি দিয়েছে, তারা নিজেদের দাবিতে জানিয়েছে, ‘যদি নারীদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি না দেওয়া হয় এবং ইরানের ফুটবল ফেডারেশন কেবলমাত্র সরকারী নির্দেশ অনুসরণ এবং প্রয়োগ করে। তবে সেই সংস্থাকে স্বাধীন দাবি করা যায় না। এটা স্পষ্টতই ফিফার আইনের লঙ্ঘন।’
২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে ‘বি’ গ্রুপে রয়েছে এশিয়ার এই দলটি। যেখানে তাদের সঙ্গে গ্রুপে আরও রয়েছে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড এবং ওয়েলস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ