ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চরম দুঃসংবাদঃ বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল
বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ওয়েস্ট হ্যামের ম্যাচ খেলেননি পাকেতা। সম্প্রতি সাউদাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে কাঁধে চোট পান। এজন্য সাইডলাইনে দীর্ঘমেয়াদে অপেক্ষা করতে হতে পারে এই মিডফিল্ডারকে।
গ্রীষ্মকালীন দলবদল মৌসুমে ৫১ মিলিয়ন পাউন্ডে ওয়েস্ট হ্যামে যোগ দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান। দলে অন্তর্ভুক্ত করে ক্লাবটির ম্যানেজার ‘গতিশীল’ প্যাকেতার প্রশংসা করে বলেছেন, তিনি মোয়েসের উজ্জ্বল স্ফুলিঙ্গগুলোর মধ্যে একটি হয়ে উঠেছেন।
ময়েস বলেন, ‘ওর একটা চোট আছে, এটা এই মুহূর্তে বেশ গুরুতর। আমি নিশ্চিত নই এটা কতদিন তাকে বাইরে রাখবে।’
তিনি বলেন, ‘সম্প্রতি সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে, ফর্মে এসেছে এবং দলে আমাদের একটি ভিন্ন ধরনের গতিশীলতা এনে দিয়েছে। তাকে হারিয়ে আমরা সত্যিই হতাশ।’
আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে ২৫ বছর বয়সী এই ফুটবলার ফিট হবেন কিনা তা নিয়ে উৎকণ্ঠার মধ্যে পড়েছেন ব্রাজিলের প্রধান কোচ তিতে।
ব্রাজিলের শেষ ২০ ম্যাচের মধ্যে মাত্র একটিতে শুরুর একাদশে থাকতে পারেননি পাকেতা। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর থেকে জাতীয় দলে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ