ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ম্যারাডোনার হাত দিয়ে করা গোলের সেই বল নিলামে, জেনে নিন মূল্য
‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলটি যে বল দিয়ে করেছিলেন সেই বল নিলামে তোলা হচ্ছে। আসছে নভেম্বরে বলটি নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন আলী বিন নাসের। তিনি পেশায় ছিলেন রেফারি। তিউনিশিয়ার এই রেফারিই সেই ম্যাচে ইংল্যান্ড-আর্জেন্টিনার বিখ্যাত কোয়ার্টার ফাইনালটি পরিচালনা করেছিলেন।
তার চোখ এড়িয়েই হাত দিয়ে বল জালে জড়িয়েছিলেন ম্যারাডোনা। লম্বা সময় বলটি নিজের কাছে রেখে দিয়েছিলেন তিউনিশিয়ার নাসের। তবে এবার সেটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে আড়াই থেকে তিন মিলিয়ন পাউন্ডে বিক্রি করা যাবে বলটি। ‘হ্যান্ড অব গড’ খ্যাত বলটি নিলামে তোলা নিয়ে আলী বিন নাসের বলেন,
‘বলটি আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের অংশ। বলটিকে পৃথিবীর সামনে তুলে ধরার এটিই সঠিক সময় বলে মনে করছি। আমি আশা করি, ক্রেতা এই বলটিকে জনসাধারণের সামনে তুলে ধরার ব্যবস্থা করবেন।’
কেবল সেই বল নয় এই তিউনিশিয়ান রেফারির কাছে ম্যারাডোনার স্বাক্ষরকৃত জার্সিও রয়েছেন। সেগুলোও সামনে নিলামে তুলবেন তিনি। তিউনিশিয়ান আলী বিন নাসেরের পরিচালিত সেই ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোল ব্যবধানে জয়লাভ করেছিল। ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলের পর ম্যারাডোনা সেই ম্যাচে ‘গোল অব দ্য সেঞ্চুরি’-ও উপহার দিয়েছিলেন দর্শকদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ