ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

চরম দুঃসংবাদঃ নিষেধাজ্ঞা পেলেন নেইমার-রামোস

২০২২ অক্টোবর ১৪ ১০:৫২:০৬

চরম দুঃসংবাদঃ নিষেধাজ্ঞা পেলেন নেইমার-রামোস

গত বছর প্যারিসে পাড়ি দেওয়া রামোস পিএসজিতে দ্বিতীয় লাল কার্ড দেখেছেন গত সপ্তাহে। রেঁসের বিপক্ষে ম্যাচে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে ৪১তম মিনিটে মাঠ ছাড়তে হয় তাঁকে।

রামোসের শাস্তি এখানেই শেষ হয়নি। পুরো বিষয়টি বিবেচনা করে লিগ ‘আঁ’র শৃঙ্খলা কমিটি তাঁকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। এর মধ্যে একটি ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত থাকবে। পিএসজি এক বিবৃতিতে বলেছে, নিষেধাজ্ঞার কারণে মার্শেই ও আজাসিওর বিপক্ষে খেলবেন না রামোস। তবে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বেনফিকা ও ম্যাকাবি হাইফার বিপক্ষে খেলতে পারবেন।

রামোস যে ম্যাচে লাল কার্ড দেখেছেন, একই ম্যাচে বদলি নেমে হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। এটি ছিল ফ্রান্সের ঘরোয়া ফুটবলে সর্বশেষ ১০টি ম্যাচে তাঁর তৃতীয় হলুদ কার্ড। এ কারণে এক ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ