ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
৬ মিনিটে হ্যাটট্রিক করে অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন সালাহ
ইউরোপ সেরা প্রতিযোগিতাটির গ্রুপ পর্বে বুধবার রাতে রেঞ্জার্সের মাঠে লিভারপুলের ৭-১ ব্যবধানের জয়ে রেকর্ডটি গড়েন সালাহ।
শুরুতেই গোল খাওয়ার ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানো লিভারপুল সালাহর নামার আগেই ৩-১ গোলে এগিয়ে যায়। আর তিনি নামার অল্প সময়ের মধ্যেই স্কোরলাইন হয়ে যায় ৬-১।
প্রথম গোলটি সালাহ করেন ৭৫তম মিনিটে; একটু উপরে উঠে যাওয়া বল আলতো করে নিচে নামিয়ে দুরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করেন। ৮০তম মিনিটে ঘিরে ধরা ডিফেন্ডারদের বোকা বানিয়ে বাঁ পায়ের শটে দ্বিতীয় এবং পরের মিনিট বাঁ পায়ের বাঁকানো শটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।
সালাহর রেকর্ড হ্যাটট্রিক, লিভারপুলের গোল উৎসবচ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে আগের দ্রুততম হ্যাটট্রিকটি ফরাসি স্ট্রাইকার বাফেতিম্বি গোমেসের। ২০১১ সালে দিনামো জাগরেবের বিপক্ষে লিওঁর জার্সি গায়ে আট মিনিটে রেকর্ডটি গড়েছিলেন তিনি।
প্রতিযোগিতাটিতে ক্রিস্তিয়ানো রোনালদো, রবের্ত লেভানদোভস্কি ও রাহিম স্টার্লিংয়ের ১১ মিনিটে হ্যাটট্রিক করার কীর্তি আছে। তবে সালাহর এই রেকর্ডের ধারেকাছেও সেগুলো নেই।
অবিশ্বাস্য রেকর্ডটি গড়ার পথে আরেকটি কীর্তিও গড়েছেন সালাহ।
লিভারপুলের হয়ে এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তার গোল হলো ৩৮টি। প্রতিযোগিতাটিতে কোনো একটি ইংলিশ ক্লাবের হয়ে যা সর্বোচ্চ। ছাড়িয়ে গেলেন চেলসির হয়ে দিদিয়ের দ্রগবা ও ম্যানচেস্টার সিটির হয়ে সের্হিও আগুয়েরোর রেকর্ডকে (ক্লাব দুটির হয়ে দুজনেরই গোল ৩৬টি করে)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ