ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
৬ গোলের ম্যাচে জয় পেল না কেউ, দেখে নিন ফলাফল
এই লড়াইয়ের শেষটা হয় ড্র দিয়ে। ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে দ্বিতীয় লেগে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা।
ন্যু-ক্যাম্পে প্রথম আধ-ঘণ্টায় দুই দলই একাধিক সুযোগ পেয়ছে। কখনও গোলকিপারের দক্ষতা, কখনও লক্ষ্যভ্রষ্ট শটে কাঙ্খিত গোল আসছিল না। গোল এলো ৪০ মিনিটে। সার্জিও রবার্তোর ক্রসে পা ছুঁয়ে বার্সাকে এগিয়ে দেন উসমান দেম্বেলে। প্রথমার্ধে লিড নিয়ে বিরতিতে যায় স্প্যানিশ জায়ান্টরা।
বিরতির থেকে ফিরে মরিয়া ইন্টার সমতা ফেরায় ৫০ মিনিটে। আলেসান্দ্রো বাস্তোনির অ্যাসিস্টে দারুণ এক ভলিতে ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে দেন নিকোলা বারেল্লা। এরপর টানা আক্রমণে বার্সাকে প্রায় ব্যাকফুটে ঠেলে দেয় ইতালিয়ান ক্লাবটি। ৬৩ মিনিটে দলকে এগিয়ে এনে দেন ইন্টারের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ।
প্রথমার্ধের দুরন্ত বার্সা দ্বিতীয়ার্ধে অসহায়। মাঝে একটি গোল বাতিল হয় অফসাইডে। ৮২ মিনিটে রবার্ট লেভানডফস্কির গোলে সমতা আনে কাতালানরা। দর্শকও নড়েচড়ে বসে। শেষের দশ মিনিটে হতে পারে যে-কোনো কিছু।
হলোও তাই। ৮২ মিনিটে লেভানডফস্কির গোলের পর দুইদলের আক্রমণের গতি বেড়ে যায়। ৮৯ মিনিটে রবিন গোসেনস গোল করলে এগিয়ে যায় ইন্টার। ৩-২ ব্যবধানে জয়ের উল্লাস করতে যখন প্রস্তুত ইতালিয়ান ক্লাবটি, ম্যাচের যোগ করা সময়ে আবার লেভান্দোস্কির গোলে উল্টো উল্লাস ন্যু ক্যাম্পে।
শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র-তে শেষ হয় ম্যাচ। এতে বার্সার পরের পর্বে যাওয়া কঠিন হয়ে পড়েছে। পরের দুই ম্যাচের একটিতেও জিতলে পরের পর্ব নিশ্চিত করবে ইন্টার মিলান, গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে হবে বার্সেলোনাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ