ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাম্প্রতিক আয় করা ১০ ফটবলারের তালিকা প্রকাশ, শীর্ষে এমবাপে-দেখেনিন মেসি ও রোনালদোর অবস্থান
গতকাল প্রকাশিত এ তালিকায় দুই কিংবদন্তিকে টপকে শীর্ষে উঠে এসেছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। গত আট বছরের মধ্যে এই প্রথমবার মেসি-রোনালদোর বাইরে কেউ ধনী ফুটবলারের তালিকায় শীর্ষে উঠলেন।
২০১৮ সালে বার্ষিক মোট আয়ে প্রথমবারের মতো ১০ কোটি ডলার ছাড়িয়ে যান মেসি-রোনালদো। তখন দুজনই বয়সের ঘরে ত্রিশের কোটা পার করেছেন।
অপরদিকে কিলিয়ান এমবাপে মাত্র ২৩ বছর বয়সেই টপকে গেলেন ১০ কোটি ডলারের কোটা। ফোর্বসের হিসাব অনুযায়ী, ২০২২-২৩ মৌসুমে আনুমানিক ১২ কোটি ৮০ লাখ ডলার আয় করবেন এমবাপে।
লিওনেল মেসি আগেই জানিয়েছেন, কাতারেই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন। নভেম্বরে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে পারলে মেসির আয় ২০ শতাংশ বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফোর্বস জানিয়েছে, ২০২২-২৩ মৌসুমে ১২ কোটি ডলার আয় হতে পারে ৩৫ বছর বয়সী মেসির, যা তাঁকে সর্বোচ্চ আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে বসিয়েছে।
অপরদিকে ক্রিস্টিয়ানো রোনালদো মাঠের খেলায় বাজে সময়ের মধ্য দিয়ে গেলেও আয়ে তেমন প্রভাব পড়বে না। স্পনসরের অভাব নেই ম্যানচেস্টার ইউনাইটেড তারকার। আনুমানিক ১০ কোটি ডলার আয় হতে পারে পর্তুগিজ তারকার, যা তাঁকে সর্বোচ্চ আয়কারী ফুটবলারদের তালিকায় তৃতীয় স্থানে বসিয়েছে।
এমবাপে মেসি ও রোনালদোর পরই আছেন পিএসজি তারকা নেইমার (৮ কোটি ৭০ লাখ) ও লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ (৫ কোটি ৩০ লাখ)।
ম্যানচেস্টার সিটির জার্সিতে এই মৌসুমে ঝড় তোলা নরওয়েজীয় তারকা আর্লিং হাল্যান্ড প্রথমবারের মতো আয়ে শীর্ষ দশের মধ্যে উঠে এসেছেন। ফোর্বসের হিসাব অনুযায়ী, এই মৌসুমে আনুমানিক ৩ কোটি ৯০ লাখ ডলার আয় করবেন হাল্যান্ড। তালিকার ছয়ে অবস্থান করছেন সিটি স্ট্রাইকার।
এক নজরে সর্বোচ্চ আয় করা ১০ জন ফুটবলারের তালিকা
কিলিয়ান এমবাপে ১২ কোটি ৮০ লাখ
লিওনেল মেসি ১২ কোটি
ক্রিস্টিয়ানো রোনালদো ১০ কোটি
নেইমার জুনিয়র ৮ কোটি ৭০ লাখ
মোহাম্মদ সালাহ ৫ কোটি ৩০ লাখ
আর্লিং হাল্যান্ড ৩ কোটি ৯০ লাখ
রবার্ট লেভানদোস্কি ৩ কোটি ৫০ লাখ
এডেন হ্যাজার্ড ৩ কোটি ১০ লাখ
আন্দ্রেস ইনিয়েস্তা ৩ কোটি ১০ লাখ
কেভিন ডি ব্রুইন ২ কোটি ৯০
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ