ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রেকিং নিউজঃ কাতার বিশ্বকাপে থাকছে বাংলাদেশও

২০২২ অক্টোবর ০৬ ২২:৪৫:০১

ব্রেকিং নিউজঃ কাতার বিশ্বকাপে থাকছে বাংলাদেশও

দেশটির দোহা আল কার্নিশ ইসলামিক মিউজিয়াম পার্কে নির্মিত ফ্ল্যাগ প্লাজায় ফুটবল বিশ্বকাপে অংশ নেয়া ৩২ দলসহ মোট ১১৯ দেশের পতাকা স্থান পেয়েছে। বাংলাদেশের পতাকা ফ্ল্যাগ প্লাজায় স্থান পাওয়ায় উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা।

এক প্রবাসী বলেন, বিশ্বকাপের ফ্ল্যাগ প্লাজায় বাংলাদেশের পতাকাও স্থান পেয়েছে। একজন বাংলাদেশি হিসেবে এটা আমাদের জন্য গর্বের। আমরা এখানে কাজ করেছি। গর্ববোধ করছি।

চলতি বছরের ২০ নভেম্বর মাঠে গড়াবে দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপ। সারাবিশ্বের ফুটবল প্রেমীদের চোঁখ এখন আয়োজক দেশ কাতারের দিকে। ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে আর বাকি মাত্র ৪৫ দিন। আগামী ১লা নভেম্বর থেকে কাতারে আসতে শুরু করবেন ফুটবলপ্রেমী দর্শকরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ