ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজঃ ব্রাজিল-০১, আর্জেন্টিনা-০৩
দিন কয়েক আগে ঘানাকে ৩-০ গোলে হারানোর পর তিউনিশিয়ার বিপক্ষে ৫-১ ব্যবধানে জয় পায় ব্রাজিল। যার ফলে নিজেদের দখলে থাকা শীর্ষস্থান আরও পাকাপোক্ত করতে সমর্থ হয় সেলেকাওরা।
অপরদিকে রেটিং পয়েন্ট বেড়েছে তিন নম্বর দল আর্জেন্টিনারও। গত মাসে তারা হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষে দুই ম্যাচেই জেতে ৩-০ গোলের ব্যবধানে। আগামী ২০ নভেম্বর শুরু কাতার বিশ্বকাপের আগে বৃহস্পতিবার শেষবারের মতো র্যাঙ্কিং প্রকাশ করে ফিফা।
র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে নেই কোনো পরিবর্তন। ব্রাজিল ও আর্জেন্টিনার মাঝে দুইয়ে আছে বেলজিয়াম। এই সময়ে উয়েফা নেশন্স লিগের দুই ম্যাচে একটি করে জিতেছে ও হেরেছে তারা।
ফ্রান্স ও ইংল্যান্ডেরও গত মাসের সূচি ভালো কাটেনি। তারপরও যথাক্রমে চার ও পাঁচ নম্বর জায়গা ধরে রেখেছে দল দুটি।
এক ধাপ এগিয়ে ইতালি উঠেছে ষষ্ঠ স্থানে। আর তাদের জায়গা ছেড়ে দিতে সপ্তম স্থানে নেমে গেছে নেমে গেছে স্পেন। শীর্ষ দশে নেই আরও কোনো রদবদল। পরের তিনটি স্থানে যথাক্রমে আছে নেদারল্যান্ডস, পর্তুগাল ও ডেনমার্ক।
র্যাঙ্কিংয়ে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশের। গত মাসে কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলে উন্নতির আশা জাগালেও পরের ম্যাচে নেপালের বিপক্ষে তারা হেরে বসে ৩-১ গোলে। ফলে আগের মতোই ১৯২ নম্বরে আছে বাংলাদেশ দল।
Brazil lead the way into the #FIFAWorldCup ????????????
Here’s the FINAL #FIFARanking ahead of #Qatar2022! pic.twitter.com/tIKd2FZIzt
— FIFA World Cup (@FIFAWorldCup) October 6, 2022
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ