ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেষ হল দুই হালি গোলের ম্যাচ, জেনে নিন ফলাফল
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার শুরু হওয়া এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রথম ম্যাচে একচেটিয়া দাপট নিয়েই খেললো ইয়েমেন। ভুটানের জালে গুনে গুনে ৮ গোল দিয়ে বড় ব্যবধানের জয় নিয়ে মিশন শুরু করলো 'ই' গ্রুপের ফেবারিট দলটি।
ইয়েমেন প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়েছিল। শুরু থেকেই আক্রমনাত্মক ছিল ইয়েমেনের কিশোর ফুটবলাররা। ভুটানের কৌশল ছিল প্রতি আক্রমণের; কিন্তু পাহাড়ী দেশটির কোন কৌশলই কাজে আসেনি। একটার পর একটা গোল খেয়ে বিধ্বস্ত হয়ে পড়ে ভুটানের কিশোররা। বল দখলে বেশিরভাগর সময়ই ছিল ইয়েমেন। সময় গড়ানোর সঙ্গে তছনছ হতে থাকে ভুটানের রক্ষণভাগ।
তবে প্রথমার্ধে ভুটান যতটা বাজে খেলেছে, দ্বিতীয়ার্ধে ততটা নয়। ৫ গোলে এগিয়ে থাকা ইয়েমেন দ্বিতীয়ার্ধে ততটা আগ্রাসীও ছিল না। যে কারণে, কয়েকবার ইয়েমেনের বক্সে ঢুকতে পেরেছিল ভুটান।
১১ মিনিটে গোলের খাতা খোলে ইয়েমেন। মাঝমাঠ থেকে ওয়াহিব নোমান উঁচু লব ফেলেন ভুটানের বক্সের ভেতরে। ভুটান গোলরক্ষক সোনাম তেনজিন ও সতীর্থ ডিফেন্ডারের মধ্যে ভুল বোঝাবুঝিতে বল পান ইয়েমেনের আবদুল রহমান আবদুল্লাহ। পোস্ট ফাঁকা পেয়ে যান তিনি। দেখে শুনে বল ঠেলে দেন জালে।
১৭ মিনিটে আদেল আব্বাস কাশেমের গোলে ব্যবধান দ্বিগুণ করে ইয়েমেন। ২২ মিনিটে কর্নার থেকে খালেদ গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইয়েমেন। ৪১ মিনিটে আবদুল রহমান আবদুল্লাহ ক্রসে আল-খাদির ডাইভিং হেডে গোল করেন। ৪৩ মিনিটে পেনাল্টি থেকে ওয়াহিব নোমান করেন দলের পঞ্চম গোল।
ভুটানকে নাচিয়ে একের পর এক আক্রমন করতে থাকে ইয়েমেন। ৬১ মিনিটে ডান প্রান্ত থেকে ভুটানের বক্সের ভেতরে আল খাদেরের ক্রসে হেডে গোল করেন বদলী ফরোয়ার্ড আমির আলব্রয়ানি। ৭৪ মিনিটে সপ্ত গোল করেন আনোয়ার। ভুটানের জালে ম্যাচের শেষ গোলটি করেছেন আল-গুয়ামি ৮৫ মিনিটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ