ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
"মেসি-রোনালদোর মতোই এখন আমাদের অবস্থা"
সুতরাং, অনেকেই ধরে নিয়েছিল লিভারপুলের পূণর্জাগরণে কী তাহলে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিদ্বন্দ্বীতাটা আবারও ফিরে এলো? গত কয়েক বছর তেমন আভাসই ছিল।
কিন্তু এবার কী হচ্ছে? এখনও পর্যন্ত সব মিলিয়ে এই মৌসুমে মাত্র ৩টি ম্যাচ জিতেছে অলরেডরা। ইংলিশ প্রিমিয়ার লিগে জিতেছে ২টি ম্যাচ। অবস্থান করছে নবম স্থানে। গত কয়েক মৌসুমের তুলনায় খুবই বাজে অবস্থা ইয়ুর্গেন ক্লপের দলের।
তবে, ক্লাবটির কোচ ইয়ুর্গেন ক্লপ নিজ দলের এমন পরিস্থিতিকে তুলনা করলেন মেসি-রোনালদোর সঙ্গে। তার দাবি, দলের আত্মবিশ্বাসের যে সঙ্কট দেখা দিয়েছে, তেমন পরিস্থিতি হয়েছিল মেসি-রোনালদোরও।
সর্বশেষ ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল লিভারপুল। এই ম্যাচের পরই মেসি-রোনালদোর সঙ্গে তুলনা টানেন ক্লপ। তিনি বলেন, ‘আপনি কী মনে করেন, ক্রিশ্চিয়ানো রোনালদো এই মুহূর্তে তার আত্মবিশ্বাসের লেভেল এখন সর্বোচ্চ অবস্থানে আছে? এটা আমাদের সবার ক্ষেত্রেই ঘটছে। পিএসজিতে গত মৌসুমেও লিওনেল মেসি একই অবস্থা কাটিয়েছেন।’
এই পরিস্থিতি থেকে উত্তরনের তাহলে উপায় কী? ক্লপ সে উপায়ও বলে দিয়েছেন, ‘এমন পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য আপনাকে সঠিক পদক্ষেপ নিতে হবে এবং ধীরে ধীরে এগুতে হবে। আপনি যখন পুরোপুরি প্রস্তুত হয়ে যাবেন, তখন আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবেন। আমরা সে অপেক্ষাতেই রয়েছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ