ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিদায়ঃ হিগুয়েনের সেই গোল মিস, মেসির আক্ষেপ(ভিডিও সহ)
গুয়াহাটিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সূর্য খেলেন ২২ বলে ৬১ রানের দুর্দান্ত এক ইনিংস।এই বছর টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এছাড়াও তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বলের নিরিখে দ্রুততম হাজার রান পূর্ণ করা ব্যাটসম্যান হয়েছেন।
স্বাভাবিকভাবে চারদিকে এখন আলোচনা সূর্যকে নিয়ে। গুয়াহাটিতে টি-টোয়েন্টি ম্যাচের পরে সঞ্চালক হর্ষ ভোগলে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে সূর্যকুমারের ফর্ম নিয়ে প্রশ্ন করেছিলেন।হিটম্যান খুব মজা করে উত্তরটা দেন।
হর্ষ ভোগলে রোহিত শর্মাকে জিজ্ঞাসা করেছিলেন যে, সূর্যকুমার যেভাবে রান করছেন, তার ফর্ম যাতে একই থাকে, তার জন্য আপনারা কী করবেন?
জবাবে রোহিত বলেন, ‘আমি ভাবছি ২৩ তারিখ পর্যন্ত (পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ) আর সূর্যকে খেলাবো না। ওর ফর্মকে যত্ন করে তুলে রাখব। সত্যি বলতে কী, ও যে ধরনের ফর্মে আছে, তা বিস্ময়কর। ও সব সময়ে খেলতে সেরাটা দিতে চায়। ও সবসময় ভালো কিছু করতে চায়। এটি ওকে আনন্দ দেয়। এবং আমরাও চাই, ওরা খুশি থাকুক।’
গত বছরের মার্চে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সূর্যকুমার যাদবের। এখনও পর্যন্ত তিনি ৩৩টি ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে ৩৯.৮৮ ব্যাটিং গড়ে রান করেছেন ১০৩৭। টি-টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট রীতিমত ঈর্ষণীয়, ১৭৭.২৬। এই ছোট ক্যারিয়ারে এরই মধ্যে একটি সেঞ্চুরি এবং ৯টি হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন ৩২ বছর বয়সী সূর্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ