ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোল, গোল, গোলঃ শেষ হলো নিস বনাম মেসি-নেইমারদের পিএসজির ম্যাচ, জেনে নিন ফলাফল
প্যারিসে নিজেদের মাঠে শনিবার রাতে লিগ ম্যাচটি ২-১ গোলে জিতেছে ক্রিস্তফ গালতিয়ের দল। আক্রমণভাগে মেসি ও নেইমারের সঙ্গে এই ম্যাচে শুরুর একাদশে সুযোগ পান ফরাসি স্ট্রাইকার উগো একিতিকে। এমবাপেকে রাখা হয় বেঞ্চে।
বল দখলে পিএসজি এগিয়ে থাকলেও শুরুতে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না কেউই। অবশেষে ২৮তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন মেসি।
ডি-বক্সের বাইরে বিপজ্জনক জায়গায় ফাউলের শিকার হওয়ার পর নিজেই দায়িত্ব কাঁধে তুলে নেন মেসি। তার বাঁ পায়ের বাঁকানো নিখুঁত শট জড়ায় জালে। প্রতিপক্ষ গোলরক্ষক ক্যাসপার স্মেইকেলের তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। মেসি নিজেই ফাউলের শিকার হলে ফ্রি-কিকটি পেয়েছিল পিএসজি।
ক্রীড়ার পরিসংখ্যান নিয়ে কাজ করা অপটার তথ্য অনুযায়ী, সরাসরি ফ্রি-কিকে মেসির গোলের সংখ্যা হলো ৬০টি, পিএসজির হয়ে প্রথম। বার্সেলোনার হয়ে ৫০টি ও আর্জেন্টিনার জার্সিতে আছে ৯টি।
বার্সেলোনার সঙ্গে প্রায় দুই যুগের সম্পর্ক চুকিয়ে গত মৌসুমে পিএসজিতে যোগ দিয়ে লিগ ওয়ানে ২৬ ম্যাচে কেবল ৬ গোল করতে পেরেছিলেন মেসি। এই মৌসুমে লিগে সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার ৫ গোল হয়ে গেল ৯ ম্যাচেই। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ৭টি।
৩৭তম মিনিটে আরেকটি ফ্রি-কিক পায় পিএসজি। এবার নেইমারের শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। বিরতির আগে বক্সের বাইরে থেকে মেসির শটে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান স্মাইকেল।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে সমতা ফেরায় নিস। ডান দিক থেকে সতীর্থের পাস ছয় গজ বক্সে পেয়ে ডান পায়ের শটে জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড লাবোর্দে। ৫৯তম মিনিটে একিতিকে-কে তুলে এমবাপেকে নামান পিসজিগ কোচ ক্রিস্তফ গালতিয়ে।
লিড পুনরুদ্ধারে নিসের ওপর চাপ বাড়ায় পিএসজি। ৭০তম দারুণ একটি সুযোগ পান দ্বিতীয়ার্ধে বদলি নামা নুনো মেন্দেস। মেসির পাস ডি-বক্সে ভালো পজিশনে পেয়েছিলেন পর্তুগিজ ডিফেন্ডার, সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। কিন্তু তার শট এগিয়ে এসে রুখে দেন স্মাইকেল।
আসরে দ্বিতীয়বার পয়েন্ট হারানোর চোখ রাঙানি যখন পিএসজির সামনে, ত্রাতা হয়ে আসেন এমবাপে। নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে জয়সূচক গোলটি করেন তিনি। বক্সে স্বদেশি ডিফেন্ডার নর্দি মুকিয়েলের পাসে প্রথম স্পর্শে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ