ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

চরম বিপদের হাত থেকে বাঁচলেন লিওনেল মেসি, দেখুন ভিডিও সহ

২০২২ সেপ্টেম্বর ২৯ ১৪:০৭:৫৮

চরম বিপদের হাত থেকে বাঁচলেন লিওনেল মেসি, দেখুন ভিডিও সহ

আর সেই ধাক্কা সামলাতে না পেরে মেসি প্রায় মাটিতে হুমড়ি খেয়ে পড়েছিলেন। অল্পের জন্য কোনও বিপদ হয়নি। মেসিও মেজাজ হারাননি।

মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে নিউ জার্সির রেড বুল স্টেডিয়ামে। প্রস্তুতি ম্যাচে জামাইকার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। বিরতির সময় মেসি ফিরছিলেন সাজঘরে। এমন সময় খালি গায়ে এক সমর্থক দৌড়ে মেসির সামনে এসে তাঁকে অনুরোধ করেন পিঠে সই করে দিতে। মেসি আপত্তি করেননি। সই করতেই যাচ্ছিলেন।'

এমন সময় তিন জন নিরাপত্তারক্ষী এসে ওই সমর্থককে বাধা দিতে যান। সেই কাজ করতে গিয়ে এক নিরাপত্তারক্ষী মেসিকে সজোরে ধাক্কা দেন। টাল সামলাতে না পেরে মেসি পড়েই যাচ্ছিলেন। তবে নিজেকে সামলে নেন। নিরাপত্তারক্ষীদের অনুরোধ করেন ওই সমর্থকের উপর কড়া ব্যবস্থা না নিতে।

শুধু তাই নয়, ম্যাচ চলাকালীন আর এক সমর্থক দৌড়ে এসে মেসির সঙ্গে নিজস্বী তুলতে চেয়েছিলেন। তাঁকেও আটকে দেন নিরাপত্তারক্ষীরা। তবে সে যাত্রায় কোনও বিপদ ঘটেনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত