ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর্জেন্টিনার ভক্তদের জন্য দারুন সুখবরঃ মেসির অন্যরকম ‘সেঞ্চুরি’'
বদলি হিসেবে মাঠে নেমে মাত্র ৩৫ মিনিটেই আদায় করেছেন দুইটি গোল। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সেই ৩-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। দলকে জেতানোর পাশাপাশি জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনেও উঠে এলেন মেসি। আর জাতীয় দলের হয়ে পেলেন শততম জয়ের দেখাও।
দেশের হয়ে ৮৮ গোল নিয়ে জ্যামাইকার মুখোমুখি হয়েছিলেন আর্জেন্টাইন এই তারকা। জোড়া গোলে মালয়েশিয়ার সাবেক মোখতার দাহারিকে (১৪২ ম্যাচে ৮৯ গোল) পেছনে ফেলে তিনে উঠে এলেন মেসি। ১৬৪ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৯০। ১৯১ ম্যাচে ১১৭ গোল নিয়ে এই তালিকার শীর্ষে পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
১৪৮ ম্যাচে ১০৯ গোল নিয়ে দুইয়ে ইরানের সাবেক স্ট্রাইকার আলী দাইয়ি। রোনালদোর পর ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে শততম গোলের মাইলফলক হাতছানি দিয়ে ডাকছে মেসিকে।
জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচটি মেসির জন্য আরও একটি কারণে স্মরণীয়। আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল তাঁর শততম জয়। ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের অভিষেকের পর এ নিয়ে ১০০ জয় পেলেন আর্জেন্টাইন ফরওয়ার্ড।
জাতীয় দলের হয়ে আর্ন্তজাতিক ম্যাচে সর্বোচ্চ জয়ের তালিকায় পাঁচে মেসি। স্পেনের ডিফেন্ডার সার্জিও রামোস ১৮০ ম্যাচে ১৩১ জয় নিয়ে শীর্ষে। স্পেনেরই সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াস ১৬৭ ম্যাচে ১২১ জয় নিয়ে দুইয়ে, পর্তুগালের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো ১৯০ ম্যাচে ১১২ গোল নিয়ে তিনে এবং মেক্সিকোর সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার আন্দ্রে গুয়ার্দাদো ১৭৭ ম্যাচে ১০১ জয় নিয়ে চারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ