ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজই মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জেনে নিন প্রতিপক্ষ ও সময়
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় ব্রাজিলের প্রতিপক্ষ তিউনিশিয়া। অপরদিকে লিওনেল মেসির দল আর্জেন্টিনা বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টায় মুখোমুখি হবে জ্যামাইকার।
কাতার বিশ্বকাপের আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের এটিই শেষ প্রীতি ম্যাচ। দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিল সবশেষ ম্যাচে ঘানাকে হারিয়েছে ৩-০ গোলে। এই ম্যাচের আগে দলে কোনো ইনজুরি সমস্যা না থাকলেও একাদশে পরিবর্তন আনতে পারেন কোচ তিতে।
রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের দেখে নিতে আসতে পারে এই সিদ্ধান্ত। গোলরক্ষক অ্যালিসন বেকারের পরিবর্ত আজ মাঠে নামতে পারেন সিটির এডারসন। মাঝমাঠে ক্যাসেমিরোর পরিবর্তে সুযোগ পেতে পারেন ফ্যাবিনহো। আর ডিফেন্স লাইনেও আসতে পারে রদবদল
ব্রাজিলের মতো কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট দারুণ ফর্মে থাকা আর্জেন্টিনা। মেসির জোড়া গোল করার সবশেষ প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা।
নিউইয়র্কের রেড বুল অ্যারেনায় জ্যামাইকার বিপক্ষেও বড় জয়ের জন্য মাঠে নামবে মেসির দল। আর্জেন্টাইন একাদশে আসতে পারে পরিবর্তন। গত ম্যাচে বিশ্রাম দেয়া আনহেল ডি মারিয়া ও ক্রিস্টিয়ান রোমেরো ফিরতে পারেন একাদশে।
সেই সাথে হন্ডুরাস ম্যাচে বদলি হেসেবে নেমে ভালো করা এনজো ফার্নান্দেজ এই ম্যাচে প্রথম একাদশে নামার সুযোগ পেতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ