ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশাল জয় পেল বাংলাদেশ
নমপেনের মরোডোক টেকো জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হয়। প্রথমার্ধে একমাত্র গোলটি করেন রাকিব হোসেন। ২০২২ সালে এটি বাংলাদেশের প্রথম জয়। এর আগে ৬টি ম্যাচ খেলে ৪টিতে হেরেছে আর দুটিতে ড্র হয়েছে।
২৩ মিনিটে মতিন মিয়ার পাস ধরে ডি বক্সের মাথা থেকে ডান পায়ের শটে কম্বোডিয়ার গোলরক্ষককে ফাঁকি দেন রাকিব। এগিয়ে যায় লাল সবুজের দল।
যদিও তার আগেই বাংলাদেশ গোলের দেখা পেতে পারতো। ১৩ মিনিটে বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো ইনে জামাল ঠিকঠাক পা ছোঁয়াতে পারেননি বলে গোল উদযাপন করতে পারেনি বাংলাদেশ। বল গোলপোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
লিড নেওয়ার তিন মিনিট পর হলদু কার্ড দেখেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তিনি একটি দারুণ সেভে গোল খাওয়া থেকে বাঁচান বাংলাদেশকে। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে মতিন মিয়ার একটি শট গোলবারে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত বাংলাদেশ আর কোনও গোল দিতে না পারলেও গোলপোস্ট নিশ্ছিদ্র রেখেছিল। স্প্যানিশ কোচ কাবায়েরোর অধীনের বাংলাদেশের এটি প্রথম জয়।
দুই দলই লড়ছে সমানতালে। যদিও আক্রমণ করেছে বেশি কম্বোডিয়া। তারা বাংলাদেশের জাল লক্ষ্য করে ১০টি শট নিয়েছে। আর বাংলাদেশ নিতে পারে ৭টি। বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচে জামালদের পায়ে বল ছিল ৫৬ শতাংশ সময়।
আগামী মঙ্গলবার দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কম্বোডিয়া থেকে সরাসরি নেপালে যাবে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ