ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিসিবির পর আকাশ ছোয়া অর্থ পুরস্কার ঘোষণা করলো তমা গ্রুপ
পুরস্কারের খবর পাচ্ছেন বাংলাদেশ সাবিনারা। এবার সাফ চ্যাম্পিয়নশিপ জেতা নারী দলের জন্য ৫০ লাখ পুরস্কার ঘোষণা করলো দেশের অন্যতম নির্মাণসংস্থা তমা গ্রুপ।
আজ ২১ সেপ্টেম্বর বুধবার দুপুরে বিমানবন্দরে উপস্থিত সংবাদকর্মীদের সামনে এ ঘোষণা দিয়েছেন তমা গ্রুপের চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। খেলোয়াড়দের সাফল্যের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য তমা গ্রুপের মতোই ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সাফজয়ী নারী দলকে ৫০ লাখ টাকার অর্থ পুরস্কার দেওয়া হবে।
প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় তাদের অর্জনের স্বীকৃতিস্বরুপ এ পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবির বিবৃতিতে পাপন বলেছেন, ‘মাঠে অসাধারণ পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনের মাধ্যমে গোটা দেশকে আনন্দে ভাসিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের প্রতি সমর্থন ও স্বীকৃতি হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ