ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশে ফেরার আগে দেশবাসিকে নিয়ে অবিশ্বাস্য এক স্ট্যাটাস দিলেন কৃষ্ণা রাণী

২০২২ সেপ্টেম্বর ২১ ১৩:২১:০১

দেশে ফেরার আগে দেশবাসিকে নিয়ে অবিশ্বাস্য এক স্ট্যাটাস দিলেন কৃষ্ণা রাণী

আজ ২১ সেপ্টেম্বর বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ঢাকায় পৌঁছাবে তারা।

বাংলাদেশে ফেরার আগে সাফ ফাইনালে দুই গোল করা কৃষ্ণা রাণী সরকার বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, আমরা বিশ্বাস করি, আমরা পারি আর আমরা পেরেছি। এই কথা সব সময় আমাদের বলতেন ‘ছোটন স্যার’। এই ট্রফি শুধু আমাদের না, এই ট্রফি পুরো বাংলাদেশের।

এর আগে, মঙ্গলবার রাতে ফেসবুক স্ট্যাটাসে দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেন, সবাইকে ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য, আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য। বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাব আমরা। সেখান থেকেই ছাদখোলা বাসে শুরু হবে বিজয় উদযাপন। এই বিজয় পুরো বাংলাদেশের। তাই এই বিজয় উদযাপন করার জন্য সবাই আমাদের সঙ্গেই থাকুন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ