ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
চ্যাম্পিয়ন নারী দলকে বিশাল অংকের অর্থ পুরস্কার ঘোষণা দিল বিসিবি
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই বিবৃতিতে এমনটা নিশ্চিত করে বিসিবি।
বিস্তারিত আসছে...
গত ১৯ সেপ্টেম্বর (সোমবার) কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে নারী সাফে চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। শুধু ফুটবল নয়, সাম্প্রতিক সময়ে সব ধরনের খেলাধুলা মিলিয়ে এটাই দেশের ক্রীড়াঙ্গণের সবচেয়ে বড় অর্জন। এবার আনুষ্ঠানিকভাবে সেটার শরিক হতে চলেছে বিসিবি।
এই ব্যাপারে নাজমুল হাসান পাপন বলেন, ‘অবিশ্বাস্য পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনে মেয়েদের ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের প্রচেষ্টার জন্য আমাদের সমাদর ও সমর্থনের নিদর্শন হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’
তিনি আরও বলেন, ‘আমার কোনও সন্দেহ নেই যে সাফ বিজয় দেশের সব ক্রীড়াবিদ ও নারীদের দারুণভাবে অনুপ্রাণিত করবে এবং বিভিন্ন অঙ্গনে আন্তর্জাতিক সাফল্য অর্জনে উজ্জীবিত করবে ক্রীড়া দলগুলোকে।’
পুরো সাফ আসরেই দুর্বার ফুটবল খেলে বাংলাদেশ। পাঁচটি ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে বাংলাদেশ ২৩ গোল দেয়। মাত্র একটি গোল হজম করে তারা, সেটাও ফাইনালে! ফুটবলে বাংলাদেশের মেয়েদের এই অর্জন সাধারণ মানুষের মধ্যেও তৈরি করেছে বিপুল উন্মাদনা।
আজ (২১ সেপ্টেম্বর) দেশে আসছে সাফ জয়ী নারী ফুটবলাররা। ইতোমধ্যেই বিমান বন্দরে তাদের জন্য অপেক্ষা করছে ছাদ খোলা বাস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ