ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সার্ফের মিশন শেষ হতে না হতে মালদ্বীপে খেলতে যাচ্ছেন সাবিনা

২০২২ সেপ্টেম্বর ২০ ১৭:১৫:৫৫

সার্ফের মিশন শেষ হতে না হতে মালদ্বীপে খেলতে যাচ্ছেন সাবিনা

ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের এ দুই ফুটবলার মালদ্বীপে খেলবেন ধিবেহি সিফাইং ক্লাবে। এটি মূলত মালদ্বীপ ডিফেন্স ফোর্সের ক্লাব। এই ক্লাবেই আগে তিনবার খেলে এসেছেন সাবিনা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) শেষ হওয়া নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় হয়েছেন সাবিনা খাতুন।

তিনি ৮ গোল করে জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ঘরোয়া ফুটবলে খেলেন বসুন্ধরা কিংসে। তার সঙ্গী সুমাইয়াও একই ক্লাবের খেলোয়াড়।

এর আগে, সাবিনা ২০১৫ সালে প্রথম মালদ্বীপের ঘরোয়া ফুটবলে অংশ নিয়েছিলেন দেশটির ডিফেন্স ফোর্সের হয়ে। পরের বছর খেলতে গিয়েছিলেন ধিবেহি সিফাইং ক্লাবে। চার ম্যাচে ৩১ গোল করে আলোড়ন সৃষ্টি করেছিলেন সাবিনা খাতুন। মালদ্বীপ ছাড়াও সাবিনা খাতুন খেলেছেন ভারতের ঘরোয়া ফুটবলে। ২০১৮ সালে সেথু এফসিতে খেলে সাত ম্যাচে ৬ গোল করেছিলেন দক্ষিণ এশিয়ার গোলমেশিনখ্যাত সাবিনা খাতুন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ