ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফুটবলে নতুন মেসিকে খুজে পেল বিশ্ব
এই তরুণ জামালকে ইংল্যান্ডের কাছ থেকে পাওয়া সেরা উপহার হিসেবে মানছেন জার্মানির কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথিউজ। জামালকে দেখলে তিন বছর আগের মেসির কথা মনে হয় ম্যাথিউজের। বর্তমানে বায়ার্ন মিউনিখে খেলা জামালকে প্রশংসায় ভাসাচ্ছেন জার্মান কিংবদন্তি।
ডেইলি মেইলে দেওয়া সাক্ষাৎকারে ম্যাথিউজ বলেছেন, ‘তোমরা (ইংল্যান্ড) প্রজন্মের সেরা খেলোয়াড়কে জার্মানিতে দিয়ে দিয়েছো- সে জামাল মুসিয়ালা। আমার ৮ বছরের ছেলে আছে। ওর জন্য আমার জার্মানির ১৪ নম্বর ও বায়ার্ন মিউনিখের ৪২ নম্বর জার্সি কিনতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘আমার ছেলে জামাল মুসিয়ালার অতিমাত্রায় ভক্ত। তাই ইংল্যান্ডকে ধন্যবাদ, তাকে আমাদের কাছে দিয়ে দেওয়ার জন্য। আমি জানি না তোমরা এই খেলোয়াড়কে ইংল্যান্ড জার্সিতে খেলানোর জন্য আরও চেষ্টা করোনি কেন। আমরা ওকে পেয়ে খুব খুশি।’
এসময় মেসির উদাহরণ টেনে ম্যাথিউজ বলেন, ‘মাঠে জামালকে দেখলে তিন বছর আগের মেসির মতো মনে হয়। ওর মধ্যে সব আছে। তুমুল গতিসম্পন্ন, ড্রিবলিং ভালো, তার শেষ পাসও দারুণ এবং গোল করতে পারে। বল পেয়ে সে সবসময় সামনে এগিয়ে যায়। রক্ষণ ভাঙার নতুন সব কৌশল শিখে নিচ্ছে সে। পরিপূর্ণ খেলোয়াড় হওয়ার পথেই রয়েছে জামাল।’
এরই মধ্যে জার্মানির হয়ে ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা জামাল। চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়েও দারুণ ফর্মে রয়েছেন তিনি। যেখানে নয় ম্যাচে ছয় গোলের সঙ্গে তিনটি অ্যাসিস্টও রয়েছে তার নামের পাশে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ