ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
টুর্নামেন্টের সেরা ও সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়ের নাম ঘোষণা
কয়েক বছর আগেও জাতীয় দলে সাবিনা ছিলেন বড্ড বেশি নিঃসঙ্গ। একাই লড়তে হতো। কারণ, সতীর্থরা ছিলেন ছোট। জাতীয় দলে খেলার মতো অভিজ্ঞতা ছিল না মারিয়া মান্দাদের। তখনো যেমন দলকে টেনে নিয়েছেন সাবিনা খাতুন, আজও তিনি নেতৃত্ব দিলের সামনে থেকে। আজ ফাইনালে গোল পাননি সাবিনা, তবে গোল করিয়েছেন। কোনো না কোনোভাবে দলে জয়ে অবদান থাকেই সাবিনার।
ফাইনালের আগপর্যন্ত করেছেন ৮ গোল। যার মধ্যে দুটি হ্যাটট্রিক। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলে জয়ে সাবিনার দুই গোল। পাকিস্তানের বিপক্ষে দলের ৬-০ গোলে জয়ে সাবিনার তিন গোল। ভারতের বিপক্ষে ৩-০ গোলে জয়ে সাবিনা গোল পাননি। সেদিন দুই গোল করেন স্বপ্না। সেমিফাইনালে বাংলাদেশ ৮-০ গোলে উড়িয়ে দেয় ভুটানকে। সাবিনা হ্যাটট্রিক করেন সেদিনও।
দল হিসেবে এবার বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। তার মধ্যেই সাবিনা ছিলেন আলাদা। ঢাকা ছাড়ার আগে বলেছিলেন, শিরোপা নিয়ে ফিরতে পারলে নিজেকে সুখী ভাববেন। আজ সত্যিই নিজেকে সুখী ভাবার দিন সাবিনার। তাঁর নেতৃত্বেই বাংলাদেশের মেয়েরা হিমালয় জয় করে ফিরছেন দেশে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ