ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শুরু হয়েছে বাংলাদেশ-নেপাল ফাইনাল ম্যাচ, ম্যাচটি সরাসরি দেখুন অন-লাইনে

২০২২ সেপ্টেম্বর ১৯ ১৭:২৩:১৮

শুরু হয়েছে বাংলাদেশ-নেপাল ফাইনাল ম্যাচ, ম্যাচটি সরাসরি দেখুন অন-লাইনে

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে শিরোপার জন্য নেপালের বিপক্ষে লড়াই করতে নেমেছে বাংলাদেশের মেয়েরা। খেলাটি সরাসরি দেখতে ক্লিক করুন লিঙ্ক ১ এবং লিঙ্ক ২ ।

দুই দলের জন্য আজ প্রথম শিরোপা জয়ের হাতছানি। এর আগে একবার ফাইনালে ওঠা বাংলাদেশ আজ শিরোপা জিতলেই ইতিহাস গড়বেন নেপালের দশরথের রঙ্গশালা স্টেডিয়ামে।

একই অবস্থানে স্বাগতিক নেপালেও। এর আগে চারবার ফাইনাল খেলা নেপাল পঞ্চমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। শিরোপা জিততে চাইবে তারাও। তবে বাংলাদেশ নারী দলের কোচ গোলাম রাব্বানী ছোটন জানিয়েছেন, শিরোপা জিততে প্রস্তুত তার শিষ্যরা।

ম্যাচ শুরুর আগে এক সাক্ষাৎকারে বাঘিনীদের কোচ বলেন, ‘নেপাল খুব শক্তিশালী দল। তবে আমাদের মেয়েরা শিরোপার লড়াইয়ের জন্য প্রস্তুত। তারা প্রতি ম্যাচেই উন্নতি করে ফাইনালে উঠেছে। এছাড়াও দুই দল নিজেদের প্রথম শিরোপার জন্য লড়াই করবে। শিরোপা জিতলেই ইতিহাসের অংশ হবে আমাদের মেয়েরা।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ