ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশের ফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
নারী সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো চলছে নেপালের কাঠমান্ডুতে যা বাংলাদেশে বসে দেখার জন্য বেশ ভোগান্তিই পোহাতে হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সরবরাহকৃত লাইভ স্ট্রিমিং লিংকের মাধ্যমে দেখা গেছে এই আসরের সেমিফাইনাল পর্যন্ত ম্যাচগুলো।
তবে সুখবর হল এবার ফাইনাল ম্যাচটি সরাসরি দেখানোর ঘোষণা দিয়েছে টি স্পোর্টস নিজেই। তারা লিখেছে, 'সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ ফাইনাল বাংলাদেশ বনাম নেপালের ম্যাচটি সরাসরি দেখবেন আজ বিকেল ৫:১৫ টায় শুধুমাত্র টি স্পোর্টসের পর্দায়।'
এই ফাইনাল ম্যাচে বাংলাদেশ-নেপাল; দুই দলের সামনেই ইতিহাস গড়ার হাতছানি। যারা জিতবে তারাই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে নেপাল। আগের তিন ম্যাচের তিনটিতেই বাংলাদেশকে হারিয়েছে।
তবে চলতি সাফে দুর্দান্ত ফর্মে রয়েছে সাবিনা খাতুনের দল। ফাইনালে ওঠার পথে চার ম্যাচে ২০টি গোল করেছে তারা। বিপরীতে হজম করেনি একটিও। তাই এবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা নিয়েই ফাইনালে মাঠে নামবেন নারী ফুটবলাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ