ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দলগুলোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। চলছে নানা রকম যাচাই-বাছাই। পরিকল্পনার অংশ হিসেবে দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলছে। আসরের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা এই মাসের শেষ দিকে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রতিপক্ষ হন্ডুরাস ও জ্যামাইকা।
বিশ্বকাপকে সামনে রেখে দুটি প্রস্তুতি ম্যাচের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ২৩ সেপ্টেম্বর মিয়ামিতে হন্ডুরাস ও চারদিন পর নিউইয়র্কে জ্যামাইকার বিপক্ষে লড়বে তারা। পরে বিশ্বকাপের ঠিক আগে ১৬ নভেম্বর দুবাইতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবেন মেসিরা। এটাই হয়তো হতে যাচ্ছে মহা তারকা মেসির শেষ বিশ্বকাপ। ক্যারিয়ারে কখনই বিশ্বকাপ না জেতার কষ্ট এবার হয়তো ভুলতে চাইবেন আধুনিক ফুটবলের এই মহানায়ক। তাই এবার বিশ্বকাপ জিততে মরিয়া হয়ে আছে আর্জেন্টিনা।
আগামী ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে বসছে বিশ্বকাপ ফুটবল। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপের অন্য দুটি দল হলো পোল্যান্ড ও মেক্সিকো।
আর্জেন্টিনা দলঃ
ফ্রাংকো আরমানি, এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি (গোলরক্ষক), গঞ্জালো মনটিয়েল, নাহুয়েল মোলিনা, জার্মান পেজ্জেলা, ফাকুনডো মেডিনা, ক্রিস্টিয়ান রোরেমো, নেহুয়েন পেরেজ, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুনা (ডিফেন্ডার), লিনড্রো পারেডেস, গুইডো রডরিগুয়েজ, এনজো ফার্নান্দেজ, রন্দ্রিগো ডি পল, আলেহান্দ্রো গোসেজ, গিওভানি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (মিডফিল্ডার), পাওলো দিবালা, অ্যাঞ্জেল কোরেয়া, লিওনেল মেসি, থিয়াগো আলমাডা, অ্যাঞ্জেল ডি মারিয়া, জোয়কুইন কোরেয়া, লটারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ (ফরোয়ার্ড)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ