ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
৬ ম্যাচ পরে ১৩ মিনিটের গোলের ঝড়ে নতুন ইতিহাস গড়লেন সন
অবাক করা বিষয় হল সেই বেঞ্চ থেকে মাঠে নেমে করলেন হ্যাটট্রিক, গড়লেন ইতিহাস। শনিবার রাতে ঘরের মাঠে লিস্টার সিটির বিপক্ষে ৬-২ গোলের বড় ব্যবধানে জিতেছে টটেনহ্যাম হটস্পার। যেখানে মাত্র ১৩ মিনিটের ব্যবধানে টটেনহ্যামের পক্ষে বেঞ্চ থেকে নেমে হ্যাটট্রিক করা প্রথম খেলোয়াড় হয়ে গেছেন সন।
গোলখরায় ভুগতে থাকা সনকে ছাড়াই খেলতে নেমেছিল হটস্পাররা। ম্যাচের ৫৯ মিনিটের সময় রিচার্লিসনকে উঠিয়ে মাঠে নামানো হয় সনকে। ততক্ষণে হ্যারি কেইন, এরিক ডায়ার ও রদ্রিগো বেনটাঙ্কুরের গোলে ৩-২ গোলে এগিয়ে ছিল টটেনহ্যাম। তবু ছিল না জয়ের নিশ্চয়তা।
সন মাঠে নামতেই বদলে যায় দৃশ্যপট। মাঠে নামার পর প্রথম গোলের জন্য ১৪ মিনিট অপেক্ষা করতে হয়েছে তাকে। এরপর পরের ১২ মিনিটে করেছেন আরও দুই গোল। আগের ছয় ম্যাচে গোলের দেখা না পাওয়া এ কোরিয়ান তারকা লিস্টারের জালে এক ম্যাচেই করলেন তিন গোল।
এরই সঙ্গে টটেনহ্যামের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে না থেকেও বেঞ্চ থেকে নেমে হ্যাটট্রিক করার অনন্য রেকর্ড গড়েন সন। তার এ হ্যাটট্রিকের ম্যাচ জিতে সাত ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আর্সেনালকে তিন নম্বরে পাঠিয়ে দুইয়ে উঠে গেছে টটেনহ্যাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ