ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুর্দান্ত লড়াইয়ের পরেও টানা চার ম্যাচ জয়হীন বায়ার্ন মিউনিখ
সবশেষ শনিবার রাতে অগসবার্গের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলে হেরে গেছে বায়ার্ন। এর আগে মনশেনগ্ল্যাডব্যাখ, ইউনিয়ন বার্লিন ও স্টুটগার্টের সঙ্গে ড্র করেছিল নাগেলসম্যানের শিষ্যরা। টানা চার ম্যাচ জয়হীন থেকে পয়েন্ট টেবিলে চারে নেমে গেছে বায়ার্ন।
অথচ অগসবার্গকে হারাতে পারলেই বায়ার্নের সামনে সুযোগ ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার। পুরো ম্যাচে দাপুটে ফুটবলই খেলেছে তারা। ম্যাচের প্রায় ৭৭ শতাংশ সময় বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে গোলের জন্য ১৯টি শট করে তারা। একটিও সফল হয়নি।
অন্যদিকে বায়ার্নের আক্রমণ সামাল দিতে দিতে পাল্টা আক্রমণও কম করেনি অগসবার্গ। যার সুফল তারা পেয়ে যায় ৫৯ মিনিটে। প্রায় মাঝ মাঠ থেকে উড়ে আসা ফ্রি-কিকে নিজের হাঁটু দিয়ে বল জালে প্রবেশ করান অগসবার্গের স্ট্রাইকার মারজিম বেরিশা।
কোনোমতে পরাজয় এড়ানোর লক্ষ্যে ম্যাচের একদম শেষ মিনিটে গোলবার ছেড়ে আক্রমণে চলে আসেন ম্যানুয়েল নয়্যার। কর্নার থেকে আসা বলে নিখুঁত এক হেডও করেন তিনি। কিন্তু অগসবার্গের গোলরক্ষকের দৃঢ়তায় সেটিও জালে প্রবেশ করেনি। ফলে পরাজয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন।
এই হারের পর বায়ার্ন তারকা মুলারের কণ্ঠে শোনা যায় হতাশা, 'চার ম্যাচে জয় না পাওয়া- আমরা স্তম্ভিত ও বিব্রত। এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক বিষয় নিয়ে আমি কথা বলতে পারি না। সত্যিই যদি ম্যাচটি বিশ্লেষণ করেন, তাহলে যতগুলো সুযোগ আমরা তৈরি করেছি, আমরা জয়ী হতে পারতাম।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ