ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
খাবার ভিক্ষা করা সেই ব্রাজিলিয়ান সেই ছেলেটির মূল্য এখন ৫শ’ কোটি
উদাহরণ হয়েছে। তবে স্বপ্নের পথে হাঁটার বড় প্রেরণা ছিল রাফিনিয়ার পরিবার। সম্প্রতি ইউওএল ই-স্পোর্তকে জীবনের কঠিন সত্যগুলো জানান বার্সেলোনার এই ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার।
ফুটবলের দেশ ব্রাজিল। পেলে-রোনালদিনহোর মতো কত কত ফুটবলারের পায়ের জাদু মন্ত্রমুগ্ধ করেছে কোটি ভক্তকে। এখানে অনেকেই আছেন যারা দারিদ্র্যকে হার মানিয়ে হেঁটেছেন নিজের স্বপ্নের পথে। এখনকার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার গল্পটাও যেন মনে করিয়ে দেবে ধ্বংসস্তুপের মাঝ থেকে এক ফিনিক্স পাখির কথা।
সাক্ষাৎকারে রাফিনিয়া বলেন, আমি যে পাড়ায় জন্ম নিয়েছি, সেখানে মনোযোগ ঠিক রাখাটা কঠিন। আমি এসেছি রেস্তিনগা থেকে, যেখানে লক্ষ্যের পথে এগিয়ে চলা এবং বিপথগামী না হওয়াটা কঠিন। অনেক সুযোগ আসে। তারা আপনাকে অর্থ উপার্জনের সহজ পথের প্রতিশ্রুতি দেয়। আর এটিই ফাঁদ, যেখানে মানুষ হারিয়ে যায়। আমি কখনও সে পথে যাইনি। তবে আমি সাক্ষী হয়েছি, সেই মানুষদের পাশে হেঁটেছি, যারা হারিয়ে গেছে।
রাফিনিয়া জানান, তার অনেক সতীর্থ বিপথে গিয়ে হারিয়ে গেছে। কিন্তু তারা নাকি রাফিনিয়া থেকেও অনেক ভালো ফুটবলার হতে পারতেন, খেলতে পারতেন যে কোনো ক্লাবে। তবে রাফিনিয়ার বিপথে না যাওয়ার কারণ যে তার পরিবার, তাও জানান তিনি।
বাসার খাবারের অভাব না থাকলেও অনেক সময়ই ক্ষুদার জন্য ভিক্ষাও করতে হয়েছে এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে। তিনি বলেন, আমার পরিবারের জন্যই আমি স্কুল থেকে ঝরে পড়িনি বা খারাপ পথে যাইনি। কিন্তু অনুশীলনের জন্য আমার অনেক দূরের পথ পাড়ি দিতে হত। টাকার অভাবে বাসের জন্য অপেক্ষা করতে হত। আমি জানতাম বাসায় পৌঁছানোর আগে কিছু খেতে পারবো না। তাই অনেক সময়ই খাবার ভিক্ষা করেছি। আমার বয়স তখন ১২ কি ১৪ বছর।
সময় বদলে দেয় সবকিছু। এক সময়ে খাবারের জন্য হাত পাতা রাফিনিয়াকে নিয়ে রীতিমত টানাটানি করেছে দুই শীর্ষ দল বার্সেলোনা ও চেলসি। শেষমেশ ৫৮ মিলিয়ন ইউরোতে কাতালানরা দলে ভিড়িয়েছে তাকে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা। তাই তো ঘুরে ফিরে আসে সেই কথাই, মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। সেখানে রাফিনিয়া এক জ্বলন্ত উদাহরণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ