ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বর্ণবাদের শিকার ব্রাজিল তারকা, মুখ খুললেন পেলে-নেইমার
যে মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিল এবং ফুটবল বিশ্বের কিংবদন্তি পেলে। বিশ্বের একমাত্র তিনটি বিশ্বকাপজয়ী পেলে ছাড়াও ক্ষোভ জানিয়েছেন নেইমারও। তারা সমর্থন জানিয়েছেন ভিনিসিয়াস জুনিয়রের প্রতি।
গত রোববার ১১ সেপ্টেম্বর লা লিগার ম্যাচে মায়োর্কার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে গোল করার পর উদযাপন করতে নিজের মতো করে নাচেন ভিনিসিয়াস। সেই নাচকে কেন্দ্র করে অ্যাথলেটিক মাদ্রিদের কোকে বলেছিলেন, মাদ্রিদ ডার্বিতে তাদের বিপক্ষে একইভাবে উদযাপন করলে সমস্যার সৃষ্টি হবে।
কোকের এই কথার পর ১৬ সেপ্টেম্বর শুক্রবার এক টকশোতে সেলেসাওদের এই তারকাকে বানরের সঙ্গে তুলনা করে বসেন ব্রাভো। তিনি বলেন, ‘প্রতিপক্ষকে আপনার (ভিনিসিয়াস) সম্মান করতে হবে। আপনি যদি সাম্বা নাচতে চান, তাহলে ব্রাজিলের সাম্বাড্রোমে যান। স্পেনে, আপনাকে সম্মান করতে হবে এবং বানরের মতো আচরণ বন্ধ করতে হবে।’
ভিনিসিয়াসকে নিয়ে এমন মন্তব্য করার পর থেকে সকলের সমালোচনার শিকার হতে হয় পেদ্রো ব্রাভোকে। পরবর্তীতে দ্রুতই ক্ষমা চান তিনি। এছাড়াও বলেন, ‘রুপক অর্থে’ বানর শব্দটি ব্যবহার করে ফেলেছেন।
তবে ব্রাজিলের বর্তমান থেকে সাবেক ফুটবলার সবাই সোচ্চার হয়েছেন এই মন্তব্যের কারণে। সামাজিক যোগাযোগের মাধ্যমে পেলে, নেইমার থেকে শুরু করে ব্রুনো গিমারেস, রাফিনহা, রিচার্লিসনরা নিজেদের ক্ষোভ জানাতে থাকেন।
পেলে নিজের বিবৃতিতে বলেন, ‘ফুটবল হলো আনন্দ। এটা একটা নাচের উপলক্ষ। এটা সত্যিকারের পার্টি। যদিও বর্ণবাদ এখনও বিদ্যমান, এটা আমাদের আনন্দ পাওয়া থামাতে পারবে না। আমরা এভাবেই বর্ণবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব; এটা আমাদের সুখী হওয়ার অধিকারের জন্য লড়াই।’
নেইমার তো ভিনিসিয়াসকে এভাবেই আরও নাচতে বলে টুইট করেন, ‘ভিনি, নাচতে থাকো।’
এদিকে ব্রুনো গিমারেস তো পেদ্রো ব্রাভোকে জেলে পুরতে পরামর্শ দিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই নির্বোধ ব্যক্তিকে গ্রেপ্তার করা দরকার! কোনো অজুহাত নেই। যদি কোনো ব্যক্তি লাইভ টিভিতে এসব বলে, তাহলে কল্পনা করুন, পর্দার আড়ালে সে কী বলতে পারে। এই লোকটিকে জেলে না দেওয়াটা অকল্পনীয়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ