ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাতার বিশ্বকাপে ইকুয়েডরের খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা
গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফিফার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বায়রন কাস্তিলোকে বিশ্বকাপ বাছাইয়ে খেলানোর ব্যাপারে ইকুয়েডরের কোনো তথ্য জালিয়াতির প্রমাণ পায়নি তারা। যে কারণে নভেম্বরে হতে যাওয়া কাতার বিশ্বকাপ খেলতে আর কোনো বাধা নেই লাতিন অঞ্চলের দেশটির।
বাছাইয়ে লাতিন অঞ্চল থেকে চতুর্থ হয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে ইকুয়েডর। যেখানে সপ্তম হওয়ায় এবারের বিশ্বকাপে খেলা হবে না চিলির। তবে বাছাই শেষ হওয়ার আগে থেকেই ইকুয়েডরের খেলোয়াড় বায়রন কাস্তিলোর ব্যাপারে অভিযোগ করে আসছে তারা।
চিলির করা অভিযোগ অনুযায়ী, কাস্তিলো মূলত কলম্বিয়ান নাগরিক এবং ইকুয়েডরের হয়ে খেলার জন্য যে শর্তপূরণ করতে হতো তা করা হয়নি। শুধু তাই নয়, দেশ বদলে ইকুয়েডরের হয়ে খেলার জন্য জন্মতারিখসহ আরও অনেক তথ্য জালিয়াতির জোরালো অভিযোগ করে আসছিল চিলি।
গত জুনে সকল পক্ষের দেওয়া সব তথ্যউপাত্ত বিশ্লেষণ করে ইকুয়েডরের বিপক্ষে শুরু হওয়া তদন্ত বন্ধের নির্দেশ দিয়েছিল ফিফা। তবু দমে যায়নি চিলি। নতুন তথ্যপ্রমাণ নিয়ে হাজির হয় তারা। কলম্বিয়ান জন্মসনদে কাস্তিলোর জন্মসাল ১৯৯৫ হলেও ইকুয়েডরের জন্মসনদে দেওয়া ১৯৯৮; এছাড়া আরও কিছু প্রমাণ দেখায় তারা।
কিন্তু কোনোটিতেই কোনো কাজ হলো না। তাদের পুনরায় করা আবেদনও খারিজ করে দিয়েছে ফিফা। স্বাগতিক কাতার, নেদারল্যান্ডস ও সেনেগালের সঙ্গে এ গ্রুপে খেলবে ইকুয়েডর। আগামী ২০ নভেম্বর উদ্বোধনী ম্যাচেই কাতারের মুখোমুখি হবে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ