ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

চোখ ধাঁধানো এক গোলের মাধ্যমে শেষ হল ম্যানচেস্টার সিটির ম্যাচ, জেনে নিন ফলাফল

২০২২ সেপ্টেম্বর ১৫ ১০:৩১:১৪

চোখ ধাঁধানো এক গোলের মাধ্যমে শেষ হল ম্যানচেস্টার সিটির ম্যাচ, জেনে নিন ফলাফল

বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় জয় পেলো সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইংলিশ চ্যাম্পিয়নরা।

জুড বেলিংহাম ডর্টমুন্ডকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন জন স্টোনস। সাবেক ক্লাবের বিপক্ষে শেষদিকে এসে দারুণ এক্রোবেটিক এক গোলে জয় নিশ্চিত করেন আর্লিং হালান্ড। চ্যাম্পিয়নস লিগে কোচ হিসেবে এটি ছিল গার্দিওলার ১৫০তম ম্যাচ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত