ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতকে হারালো বাংলাদেশ, লক্ষ্য এখন ফাইনাল
তবে মঙ্গলবারের ওই আনন্দ-উল্লাসটা সেদিনই শেষ করে দিয়েছেন সাবিনা খাতুনরা। এখন তারা পা মাটিতে রেখে পণ করেছেন সেমিফাইনালে ভুটানকে হারানোর। তাহলে ফাইনালে খেলার যে লক্ষ্য নিয়ে নেপাল গিয়েছে নারী ফুটবল দল, তা পূরণ হবে।
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক সিরাত জাহান স্বপ্না। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ভারতকে ৩-০ গোলে হারানোর ম্যাচে দুটি গোলই তার। অপর গোলটি করেন কৃষ্ণা রানী সরকার।
জোড়া গোল করা সিরাত জাহান স্বপ্না ভারতকে হারিয়ে করা উল্লাস প্রসঙ্গে বলেছেন, ‘সত্যি বলতে কি আমরা মাঠেই যা আনন্দ-উল্লাস, হৈ-হুল্লোড় করেছি। হোটেলে ফিরে সেভাবে তেমন কিছু হয়ে উঠেনি। ডিনার করেছি। অনেকের পায়ে ব্যথা ছিল, আইসবাথ করেছি। ট্রিটমেন্ট নিয়েছি। এ সব মিলিয়েই হোটেলে আর আনন্দ-উল্লাস করা হয়নি।’
সামনে আরও বড় মিশন। অর্থাৎ সেমিফাইনাল। মানসিকভাবে কতটা প্রস্তুতি নিচ্ছেন? জবাবে স্বপ্না বলেছেন, ‘এখন আমাদের প্রথম টার্গেট হচ্ছে সেমিফাইনাল জেতা। বরাবরই আমরা বলে আসছি, ফাইনালে খেলব। সেই লক্ষ্য নিয়েই এগুচ্ছি। ভুটান ভালো দল। তাদের ছোট করে দেখার অবকাশ নেই। আমরা আগের ম্যাচের ধারাবাহিকতা বজায় রেখেই ভুটানের সঙ্গে ভালো একটা জয় নিয়ে ফাইনালে যেতে চাই।’
জয়ের আনন্দ সবসময়ই অন্যরকম। আর সেই জয় যদি হয় ভারতের বিপক্ষে। ওই জয়ে জোড়া গোল করা স্বপ্নার মনের অবস্থা সবার চেয়ে ভালো। সেটা তিনি প্রকাশ করলেন এভাবে, ‘ভারতকে হারানো একটা বড় পাওয়া। কারণ তারা পাঁচবারের চ্যাম্পিয়ন। অনেক শক্তিশালী দল। ফিফা র্যাঙ্কিংয়ে অনেক ওপরে। এমন দলের বিপক্ষে জয়টা বলার অপেক্ষা রাখে না।’
ডিফেন্ডার শিউলি আজিম বলেছেন, ‘আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার যে প্রতিজ্ঞা ছিল, সেটা আমরা করতে পেরেছি। সে জন্য যা উল্লাস করার মাঠেই করেছি। আজকে সকাল থেকে আমাদের আর উল্লাস নেই। আমাদের পুরোপুরি ফোকাস এখন সেমিফাইনাল। ফাইনালে যাওয়ার জন্য সেমিফাইনাল আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ ভুটান। তারাও কিন্তু তাদের যোগ্যতা দিয়ে এখানে এসেছে। তাই তাদের খাটো করে দেখার কোনো ব্যাপার নেই। যেহেতু সেমিফাইনাল, তাই আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ