ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতের কাছে হেরে আরো একবার বাংলাদেশের স্বপ্নভঙ্গ

২০২২ সেপ্টেম্বর ১৩ ১২:০৩:১৭

ভারতের কাছে হেরে আরো একবার বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ম্যাচে শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল আদায়ে ব্যর্থ হয় তারা। ফলে গোলশূন্য রেখেই বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়িয়ে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে ভারত। ৫১ মিনিটে গাঙতের শটে ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। নয় মিনিট পর এই ফরোয়ার্ড আবারও গোল করলে ব্যবধান দ্বিগুণ হয়।

দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে প্রাণপণ চেষ্টা চালায় বাংলাদেশ। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান মিরাজুল। তবে বাকি সময়ে আর গোলের দেখা না পাওয়ায় সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ