ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেষ হল বাংলাদেশ-মালদ্বীপের নারীদের ফুটবল ম্যাচ, জেনে নিন ফলাফল
জোড়া গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। অন্য গোলটি মাসুরা পারভীনের। 'এ' গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত।
বিকেলে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ম্যাচে ছেলেরা মালদ্বীপের জালে দিয়েছে ৫ গোল। সন্ধ্যায় নারী সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে সাবিনারাও মালদ্বীপের বিপক্ষে সহজ জয়ে টুর্নামেন্ট শুরু করেছে।
শুরু থেকে আক্রমণ, গোলের সুযোগ। তবে স্কোর লাইনে গোল বসাতে বাংলাদেশের মেয়েদের অপেক্ষা করতে হয় ৩২ মিনিট পর্যন্ত। বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করেন সাবিনা খাতুন। দুই মিনিট পর আবার গোল। এবার গোলদাতা মাসুরা পারভীন। অধিনায়ক সাবিনা খাতুন নিজের দ্বিতীয় গোল করেন ৪০ মিনিটে।
প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর মনে হয়েছিল ছেলেদের মতো মেয়েরাও বড় ব্যবধানের জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা দ্বিতীয়ার্ধে কোনো গোলই বের করতে পারেনি।
সানজিদার পরিবর্তে শামসুন্নাহার জুনয়িরকে এবং স্বপ্নার জায়গায় তহুরা খাতুনকে মাঠে নামিয়ে আক্রমণ বাড়ানোর কৌশল নিয়েছিলেন কোচ। তাতে আক্রমণ বেড়েছে, গোলের সুযোগ এসেছে। কিন্তু গোল আসেনি।
সাবিনা খাতুন হ্যাটট্রিক করার আপ্রাণ চেষ্টা করেও পারেননি। একবার বল জালে পাঠিয়ে হ্যাটট্রিকের উল্লাস প্রকাশ করেছিলেন সাবিনা। কিন্তু সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললে গোলবঞ্চিত হন বাংলাদেশ অধিনায়ক।
সাফ চ্যাম্পিয়নশিপে এর আগের সাক্ষাতে মালদ্বীপের জালে অর্ধডজন গোল দিয়েছিল বাংলাদেশ। ২০১৬ সালে শিলিগুঁড়িতে অনুষ্ঠিত ওই সাফের সেমিফাইনালের পর এই প্রথম মুখোমুখি হয়েছিল দুই দেশ। জয়ের ব্যবধান বাড়েনি, উল্টো কমেছে।
মালদ্বীপের বিপক্ষে জয়ের ফলে 'এ' গ্রুপে বাংলাদেশ ও ভারত পয়েন্ট টেবিলে যৌথভাবে শীর্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ